শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁর মহাদেবপুরে লকডাউনে সাপ্তাহিক গরু ছাগলের হাট বন্ধ

নওগাঁর মহাদেবপুরে লকডাউনে সাপ্তাহিক গরু ছাগলের হাট বন্ধ


কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ


নওগাঁর মহাদেবপুরে শনিবার ৩ জুলাই বিকেল পাঁচটায় লকডাউনের তৃতীয় দিনে উপজেলা-সদর ছিল একেবারে ফাঁকা।
সকাল থেকেই রিমঝিম বৃষ্টি। কাঁচা বাজারের কিছু দোকান খোলা থাকলেও ক্রেতা ছিলনা।
শনিবার মহাদেবপুর সাপ্তাহিক হাট বার হওয়ায় অনেকে মনে করেছিলেন জমজমাট গরু-ছাগলের হাট লাগবে। কিছু ক্রেতা কুরবানী কেনার জন্য এসেছিলেন। কিন্তু হাট সম্পূর্ণ বন্ধ ছিল।
ব্যবসায়ী সামাদ জানান, তিনি অনেক কাঁচা মাল ক্রয় করেছেন। কিন্তু ক্রেতার অভাবে সেসব বিক্রি হচ্ছে না। 
কুরবানী কিনতে আসা ময়েন উদ্দিন জানান, তিনি মনে করেছিলেন কুরবানীর হাট লাগবে। কিন্তু দেখেন কোন হাট লাগেনি।
উপজেলা সদরের দোকানপাট বন্ধ ছিল। যন্ত্র চালিত যানবাহন বন্ধ। কিছু পণ্যবাহী গাড়ি দেখা যায়। সাধারণ মানুষের চলাচল নেই। হোটেল-রেস্তোরাঁ বন্ধ। বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের কঠোর অবস্থান রয়েছে। 
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান মিলন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন বৃষ্টিকে উপেক্ষা করে উপজেলার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন। মাঝে মাঝে সেনাবাহিনীর গাড়িবহর দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com