রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
লকডাউনে গৌরীপুরে দোকানের দরজা ভেঙ্গে চুরি!

লকডাউনে গৌরীপুরে দোকানের দরজা ভেঙ্গে চুরি!


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ:

 
ময়মনসিংহের গৌরীপুরে একটি দোকানে চুরি সংঘটিত হয়েছে। এ সময় চোরের দল ওই দোকানের পিছনের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। দোকানটি থেকে নগদ টাকা লুট করে। 
শুক্রবার (০২ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার বোকাইনগর ইউনিয়নের নাহড়া বাজারে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে প্রধান সড়কের লাগোয়া তানিয়া ভ্যারাইটিজ স্টোর নামক একটি দোকানে দুর্র্ধষ এ চুরি সংঘটিত হয়েছে।
দোকানের মালিকের নাম সিরাজুল ইসলাম। তিনি বোকাইনগর ইউনিয়নের নাহড়া গ্রামের মৃত আঃ মজিদের ছেলে। 
দোকান মালিক সিরাজুল ইসলাম জানান, আমি একজন ক্ষুদ্র দোকানদার। লকডাউনের বিধি নিষেধে নিয়ম মেনে বিকাল ৫টায় দোকান বন্ধ করে চলে গেছি। শনিবার সকাল ৮টায় দোকানের সামনের সাঁটার খুলে দেখি পিছনের দরজা ভাঙ্গা। দরজা ভাঙ্গা দেখে ভিতরে ঢুকে দেখি ক্যাশ খোলা এবং ভিতরে গচ্ছিত ৩দিনের ব্যবসার ১ লক্ষ ৬০ হাজার টাকা চুরি গেছে। 
চুরির বিষয়ে বাজার কমিটির সভাপতি ফেরদৌস মিয়া বলেন, বাজারে ৩জন পাহারাদার ছিলো তারপরো চুরি হয়ে গেছে। এ বিষয়ে পুলিশ পরিদর্শন করে গেছে।  
গৌরীপুর থানার এসআই মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com