বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
টাঙ্গাইলে অ্যাম্বুলেন্স-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫, আহত ৫

টাঙ্গাইলে অ্যাম্বুলেন্স-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫, আহত ৫


হাদী চকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়ার নামক এলাকায় অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ৫।  
শনিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 
সরেজমিনে জানা যায়, অ্যাম্বুলেন্সটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এ সময় মহাসড়কের হাতিয়া এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা মাছবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অ্যাম্বুলেন্সের চালকসহ তিন জন ঘটনাস্থলেই মারা যান। 
এ ঘটনায় অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানে থাকা আরও সাত জন আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মৃত্যু হয়।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এখনো তাদের পরিচয় পাওয়া যায় নি। আইনী প্রক্রিয়া শেষ করে পরিবারের  লোকজন আসলে মৃতদেহ গুলো হস্তান্তর করা হবে।।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com