রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে লকডাউনের ২য় দিনে মাঠে জেলা প্রশাসন,জরিমানা ১৩২০৩০

ময়মনসিংহে লকডাউনের ২য় দিনে মাঠে জেলা প্রশাসন,জরিমানা ১৩২০৩০


আনোয়ার সাদত জাহাঙ্গীর, ময়মনসিংহ প্রতিনিধিঃ


ময়মনসিংহে আজ ০২ জুলাই ২০২১ লকডাউন কার্যকর করতে মাঠে আছে জেলা প্রশাসনের তেরটি এবং উপজেলায় ২৬ টিসহ মোট ৩৯টি অভিযান পরিচালনাকারী মোবাইল কোর্ট টিম।  ভোর ৬.০০ টা হতে শুরু হয়েছে এই অভিযান, চলবে রাত ১০.০০ পর্যন্ত। রাত দশটার পর থেকে পুলিশের ৪০টি টহল টিম মাঠে থাকবে। অভিযান স্থলে অভিযান কার্যক্রম তদারকি করতে এই মূহুর্তে শহরের বিভিন্ন স্থানে যাচ্ছেন মোহাম্মদ এনামুল হক, জেলা ম্যাজিস্ট্রেট,ময়মনসিংহ,মোহাঃ আহমার উজ্জামান,পুলিশ সুপার, ময়মনসিংহ,একেএম গালিভ খান, উপপরিচালক,স্থানীয় সরকার,ময়মনসিংহ,মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ময়মনসিংহ,নাসরিন সুলতানা,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)ময়মনসিংহ,আয়েশা হক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,ময়মনসিংহ এবং সমর কান্তি বসাক,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব),ময়মনসিংহ। পাশাপাশি স্বাস্থ্য বিধি নিশ্চিতকরণে স্কাউট, বিএনসিসি ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন জেলা প্রশাসন, ময়মনসিংহকে সহায়তা করে।জানা যায়,লকডাউনের সরকারি আদেশ অমান্য করায় এ পর্যন্ত ১৮৭ টি মামলায় ১,৩২,০৩০ টাকা জরিমানা করা হয়েছে।ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক জানান, জনস্বার্থে জেলা প্রশাসন,ময়মনসিংহের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com