রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
লকডাউনের ২দিনে গৌরীপুরে ৮০ মামলায় ১লক্ষ ১৬ হাজার টাকা জরিমানা

লকডাউনের ২দিনে গৌরীপুরে ৮০ মামলায় ১লক্ষ ১৬ হাজার টাকা জরিমানা


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ। 


ময়মনসিংহের গৌরীপুরে লকডাউনের বিধি নিষেধ কার্যকর করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা চালানো হয়েছে। সপ্তাহব্যাপী ঘোষিত লকডাউনের প্রথম ২দিনে শুক্রবার ও বৃহস্পতিবার (১ ও ২ জুলাই) সরকারি বিধি-নিষেধ অমান্য করায় ময়মনসিংহের  গৌরীপুরে ৮০ টি মামলায় ১লক্ষ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২ জুন) সকাল থেকে দিনব্যাপী  উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ ও সহকারী কমিশনার (ভূমি) আবিদুর রহমান নেতৃত্বে পৌরশহরসহ উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালিত হয়। এসময় লকডাউন অমান্য করায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে ৫টি মামলায় বিভিন্ন পথচারী ও ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে ২৯টি মামলায় ৩২ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার সবগুলো প্রবেশ দ্বারে পুলিশের চেকপোষ্ট, বিজিপি জনসচেতনতায় মাঠে রয়েছে।
বৃহস্পতিবার গৌরীপুর উপজেলা ও পৌর শহরে লকডাউন কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়। এদিন পৃথক তিনটি  ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।  সরকারি বিধিনিষেধ উপক্ষো করে দোকান-পাট খোলা, অযথা ঘোরাফেরা ও স্বাস্থ্যবিধি না মানায় তিনটি ভ্রাম্যমাণ আদালতে ৪৬ টি মামলায় ৭৬ হাজার ৫০টাকা জরিমানা আদায় করে।
সরকারি বিধিনিষেধ অমান্য ও লকডাউন কার্যকর করতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ৬ টি মামলায় ৭ হাজার টাকা, সহাকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদুর রহমান ৩২ টি মামলায় ৫৮ হাজার ৫শ ৫০ টাকা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ ৮টি মামলায় ১০ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, লকডাউন কার্যকর ও জনসাধারণকে সচেতন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলায় মাইকিং করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে। যারা সরকারি ঘোষিত নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com