শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লায় লকডাউন অমান্য করায় ২৫২ মামলায় পৌনে ৩ লক্ষ টাকা জরিমানা

কুমিল্লায় লকডাউন অমান্য করায় ২৫২ মামলায় পৌনে ৩ লক্ষ টাকা জরিমানা

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লা নগরী ও ১৭টি উপজেলায় সরকার ঘোষিত ১ সপ্তাহের কঠোর লকডাউনের দ্বিতীয় দিন চলছে। রিক্সা ছাড়া অন্যান্য যান চলাচল বন্ধ রয়েছে। জেলাজুড়ে জেলা প্রশাসনের মোবাইল কোটে ২৫২ টি মামলায় বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৭৮ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়েছে।

কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মাহমুদুল হাসান রাসেল জানান, জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলায় সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসন শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত লকডাউনে সরকারি আইন অমান্য করায় ২৫২ টি মামলায় বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৭৮ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়েছে। এসময় অভিযানে সেনাবাহিনীর ৮টি টিম, পুলিশের ৫২ টিম, বিজিবির ৩ প্লাটুন, আনসার বাহিনীর ৬টি টিম সহযোগিতা করেন।

শুক্রবার কুমিল্লা নগরী ও উপজেলায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ টীম টহল দিতে দেখা যায়। দোকানপাট ও শপিংমলগুলো সম্পুর্ণ বন্ধ রয়েছে। দুরুত্ব বজায় রেখে খোলা জায়গায় কাঁচাবাজার বসলেও ক্রেতাদের উপস্থিতি ছিল কম।
লকডাউন অমান্য করে সড়কে বের হওয়ায় পুলিশ, বিজিবি, সেনাবাহিনী টহল দিচ্ছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটগন তৎপর রয়েছে পথচারীদের স্বাস্থ্যবিধি মানাতে।

এদিকে জেলার সকল মসজিদে মসজিদে জনসচেতনতার পাশাপাশি মহামারি থেকে রক্ষার জন্য করা হয়েছে বিশেষ প্রার্থনা। জেলা তথ্য অফিসের মাধ্যমে জনসাধারণকে সরকারি বিধিনিষেধ মেনে চলার জন্য দিনব্যাপি করা হয়েছে মাইকিং।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com