শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লা ইপিজেড শ্রমিককে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক অটোচালক গ্রেফতার

কুমিল্লা ইপিজেড শ্রমিককে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক অটোচালক গ্রেফতার


কুমিল্লা ব্যুরো:


কুমিল্লা ইপিজেডের নারী শ্রমিককে ধর্ষন চেষ্টার অভিযোগে থানা পুলিশ এক অটোরিক্সা চালককে আটক করে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন। অভিযুক্ত অটোরিক্সা চালক মো আজাদ নগরীর উনাইসার গ্রামের সেলিম মিয়া ছেলে।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, কুমিল্লা ইপিজেডের একটি পোষাক কারখানায় চাকরী করেন এ নারী কর্মী। বুধবার অফিস ছুটি শেষে বাড়ী যাওয়ার পথে ইপিজেডের ১নং ফটক থেকে একটি ব্যাটারিচালিত অটোরিক্সায় উঠেন তিনি। তার বাড়ী নগরীর দিশাবন্দ এলাকায়। পথে কালিকাপুর চৌমহুনী এলাকায় হঠাৎ করে অটোরিক্সাটি থামিয়ে চালক আজাদ বলেন অটোরিক্সাটি নষ্ট হয়ে গেছে। এ সময় ভাড়া দিতে গেলে চালক আজাদ তাকে জাপটে ধরেন। ধর্ষনে ব্যর্থ হয়ে তাকে গলা চেপে ধরলে চোখ দিয়ে রক্ত বের হয়। পরে আহত অবস্থায় তাকে ফেলে পালিয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্বার করে। খবর পেয়ে কিশোরীর মা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
গার্মেন্টস্ কর্মী ওই কিশোরীর ভাই সাদ্দাম জানান, অটো রিকসা চালক আজাদ তার বোনকে ধর্ষনের চেষ্টা ব্যর্থ হয়ে তার হাতা পা মুখ বেঁধে শ^াসরোধ করে হত্যার চেষ্টা চালায় ব্যর্থ হলে তাকে রাস্তায় অজ্ঞান অবস্থায় ফেলে যায়। স্থায়ীরা তখন তাকে উদ্ধার করে একটি দোকানের সামনে রেখে দেয়। বোন ফিরতে রাত হওয়ায় আমি আর আমার মা বোনকে খুজতে যাই। পরে অঞ্জাত অবস্থায় তাকে উদ্বার করে হাসপাতালে ভর্তি করাই।
এ ঘটনায় বৃহস্পতিবার কিশোরীর মা বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে অটোরিক্সা চালক মোঃ আজাদকে গ্রেফতার করে কুমিল্লা ইপিজেড ফাঁড়ির পুলিশ।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা দেবাশীষ চৌধুরী জানান, ভুক্তভোগী কিশোরীর মা থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে আজাদকে গ্রেফতার করে। শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে আসামী আজাদকে কারাগারে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com