রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে করোনায় স্ত্রীর পাঁচদিন পর স্বামীর মৃত্যু

বোয়ালমারীতে করোনায় স্ত্রীর পাঁচদিন পর স্বামীর মৃত্যু


আব্দুল্লাহ আল মামুন রনী,  ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারীতে করোনায় স্ত্রীর মৃত্যুর পাঁচ দিন পর মারা গেলেন করোনা আক্রান্ত স্বামীও। 
জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামের হাসামদিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অতুল চন্দ্র মণ্ডল (৭০) করোনা আক্রান্ত হয়ে শুক্রবার দুপুরে মারা যান। এর আগে গত ২৬ জুন তার স্ত্রী ঝর্ণা রানী মণ্ডল করোনায় আক্রান্ত হয়ে ঢাকার বারডেম হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এনিয়ে গত কয়েকদিনে বোয়ালমারী উপজেলায় করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হল। 
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান বলেন, উপজেলায় করোনা শনাক্ত এবং মৃত্যুর সংখ্যা কোনটিই থামছে না। এই মুহূর্তে বোয়ালমারী উপজেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা প্রায় ২শ জন। 
উল্লেখ্য, বোয়ালমারীতে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় গত ২১ জুন হতে স্থানীয়ভাবে পৌর সদরে কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়। পরবর্তী তিনদিন চলে সারাদেশের সাথে লকডাউন। এরপর গত ১ জুলাই থেকে চলছে সর্বাত্মক লকডাউন। উপজেলায় টানা ১২ দিন লকডাউন চলার পরও কমছে না মৃত্যু আর শনাক্তের সংখ্যা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com