রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে লকডাউনের ২য় দিনে ১১ জনকে ৭ হাজার টাকা জরিমানা

বোয়ালমারীতে লকডাউনের ২য় দিনে ১১ জনকে ৭ হাজার টাকা জরিমানা


আব্দুল্লাহ আল মামুন রনী, ফরিদপুর  প্রতিনিধি: 


ফরিদপুরের বোয়ালমারীতে এক সপ্তাহের কঠোর বা সর্বাত্মক লকডাউনের প্রথম দিন থেকেই কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। প্রথম দিনের মতো ২য় দিনেও উপজেলার কোন দোকানপাট খোলেনি, চলেনি কোন গণপরিবহন। সর্বাত্মক লকডাউনের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের দুটি টিম উপজেলার বিভিন্ন স্থানে সক্রিয় ছিল। কঠোর লকডাউনের ২য় দিন শুক্রবার লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় ১১ জন পথচারী, ব্যবসায়ী এবং মোটরসাইকেল চালককে ভ্রাম্যমাণ আদালতে ৭ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। এর আগে প্রথম দিন বৃহস্পতিবার লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় উপজেলার বিভিন্ন স্থান থেকে ৩৭ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। এ কারণে জরিমানার ভয়ে লকডাউনের দ্বিতীয় দিন জরুরি প্রয়োজন ছাড়া তেমন কেউ বাইরে বের হয়নি। কঠোর লকডাউনের প্রথমদিন থেকেই উপজেলার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নিরাপত্তা চৌকি বসিয়েছে পুলিশ। বৃহস্পতিবারের মতো শুক্রবারও জরুরি সেবা, ঔষধের দোকান ও কাঁচা বাজার ছাড়া সবধরনের  দোকানপাট, মার্কেট ও শপিংমল বন্ধ ছিল। মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কসহ বোয়ালমারীর বিভিন্ন সড়কে টহল দিয়েছে পুলিশ। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com