রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরের অটোচালক হত্যা চক্রের ৪ সদস্য গ্রেফতার

গৌরীপুরের অটোচালক হত্যা চক্রের ৪ সদস্য গ্রেফতার


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ। 


ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নন্দীগ্রামের অটোচালক শাহিনূর ইসলাম (৫২)কে হত্যা করে অটোরিক্সা ছিনতাই করার ঘটনায় ৪জন সদস্যকে গ্রেফতার করেছে ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, খোরশেদ আলম, বকুল মিয়া, শেফালী বেগম ও ইয়াসমিন আক্তার। বৃহস্পতিবার (১ জুলাই) গাজীপুর জেলার হোতাপাড়া থানার মণিপুর বাজার থেকে তাদের গ্রেফতার করে।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, অজ্ঞান পার্টির একটি চক্র অভিনব পদ্ধতিতে অটোচালকদের অজ্ঞান করে অটো ছিনাতাই করে আসছে। গত ১২ এপ্রিল গৌরীপুরের কলতাপাড়ার অটোচালক শাহিনুর ইসলাম প্রতিদিনের ন্যায় সকালে অটো নিয়ে বের হয়। স্বাভাবিকভাবে রাতে তার বাসায় ফেরার কথা থাকলেও সে আর ফেরেনি। পরদিন তার স্ত্রী পারভীন আক্তার গৌরীপুর থানায় নিখোঁজ ডায়েরী করেন।
১৬ এপ্রিল শাহিনুর ইসলামের স্ত্রী ফেসবুকে পোষ্ট থেকে জানতে পারে একজন অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে আছে। তার স্ত্রী-ভাইয়েরা ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে গিয়ে শাহিনুর ইসলামের লাশ সনাক্ত করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী পারভীন আক্তার ১৯ এপ্রিল গৌরীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সুপারের নির্দেশে মামলাটি তদন্তে নামে জেলা গোয়েন্দা পুলিশ। ডিবির ওসির নেতৃত্বে দীর্ঘ সময় ধরে তদন্তে অপরাধী চক্রটি সনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। এ সময় হাসপাতালের সিসি ফুটেজে ছবি দেখে খুনীচক্রকে সনাক্ত করা হয়। পরে ১জুলাই বৃহস্পতিবার গাজীপুরের হোতাপাড়ার মনিপুর বাজার থেকে দুই নারীসহ চারজনকে গ্রেফতার করে ময়মনসিংহ ডিবি পুলিশ।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ আরো জানান, গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে পাঠানো হলে শাহিনুর ইসলাম হত্যাকান্ডসহ অটো ছিনতাইয়ের অপরাধ স্বিকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com