শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজাপুরে লকডাউনের দ্বিতীয় দিনে মোবাইল কোর্টে ৭টি মামলা ও ২৬০০টাকা জরিমানা

রাজাপুরে লকডাউনের দ্বিতীয় দিনে মোবাইল কোর্টে ৭টি মামলা ও ২৬০০টাকা জরিমানা


মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে লকডাউনের দ্বিতীয় দিনে কঠোর অবস্থানে মাঠে কাজ করে যাচ্ছেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রশাসন। সরকারের নির্দেশিত দোকানপাট ছাড়া খুলতে দেয়া হচ্ছেনা অন্য কোন ব্যবসা প্রতিষ্ঠান। জরুরী প্রয়োজন ছাড়া লোকজনকে ঘরের বাইরে বের হতে দেয়া হচ্ছেনা। তার পরেও কোনও না কোনও অজুহাত দেখিয়ে বা কোনও অজুহাত ছাড়া যারা ঘরের বাইরে বের হচ্ছেন অথবা সরকারের নির্দেশ অমান্য করার চেষ্টা করছেন যারা, তাদেরকে আইনের আওতায় আনছেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোক্তার হোসেন বলেন, করোনার সংক্রমন থেকে লোকজনকে মুক্ত রাখতে সরকারের নির্দেশ মেনে চলার জন্য প্রশাসন মাঠে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। যারা সরকারের নির্দেশ উপেক্ষা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। লকডাউনের দ্বিতীয় দিনে ২ জুলাই শুক্রবার উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে মাস্ক না পরার অপরাধে ১৬ জনের বিরুদ্ধে ৭টি মামলা দেয়া হয়েছে এবং ২ হাজার ৬শ’ টকা জরিমানা করা হয়েছে। ১লা জুলাই থেকে সারা দেশে কঠোর লকডাউন শুরু হয়েছে। সারা দেশে ভয়াবহ অবস্থায় মৃত্যুহার বৃদ্ধি পাচ্ছে। লকডাউনের দ্বিতীয় দিনেও দেশে করোনায় সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়েছে। তাই কোন মানুষ নিজেকে করোনার হাত থেকে বাঁচাতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com