এম বশির, ব্যুরো প্রধান, বরিশালঃ
আজ ১ জুলাই বৃহস্পতিবার সকাল ১২ টার জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এস আলম গ্রুপের পক্ষ থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে করোনা চিকিৎসাসেবার জন্য ২০ টি হাই ফ্লো নেজাল ক্যানোলা হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন পরিচালক বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল ডাঃ বাসুদেব কুমার দাস, পরিচালক শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতাল ডাঃ এইচ এম সাইফুল ইসলাম, অধ্যক্ষ শের-ই-বাংলা মেডিকেলে কলেজ বরিশাল ডাঃ মনিরুজ্জামান শাহিন, এস আলম গ্রুপের পক্ষে সুপারিনটেন্ডেন ইসলামিয়া ব্যাংক হাসপাতাল ডাঃ ইশতিয়াক হোসেন প্রমূখ। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অথিতিরা শেবাচিম এর পরিচালক এর হাতে ২০ টি হাই ফ্লো নেজাল ক্যানোলা তুলে দেন।
Leave a Reply