সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে লকডাউনের ১ম দিনে ৩৭ জনকে ১৮হাজার টাকা জরিমানা

বোয়ালমারীতে লকডাউনের ১ম দিনে ৩৭ জনকে ১৮হাজার টাকা জরিমানা

আব্দুল্লাহ আল মামুন রনী, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে বৃহস্পতিবার (১ জুলাই) কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি অভিযানে ৩৭ জনকে ১৮ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।

আদালত সূত্রে জানা যায়, সারা দেশে চলমান সর্বাত্মক লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার কঠোর লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ৩৭ জনকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর ২৪ (২) অনুসারে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ ২৭ জনকে ১০ হাজার ৯০০ টাকা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক ১০ জনকে ৭ হাজার ৭০০ টাকা মোট ১৮ হাজার ৬০০ টাকা জরিমানা করে আদায় করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ বলেন, মহামারি করোনার প্রাদুর্ভাব রোধে সারা দেশে দেওয়া কঠোর লকডাউনের বিধি-নিষেধ অমান্য করায় এদেরকে জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com