কুমিল্লা ব্যুরোঃ
কঠোর লকডাউনের মধ্যদিয়ে একটি বিয়েবাড়ির সমস্ত আয়োজন সম্পন্ন। কয়েক ঘন্টা পর বর আসবে বরযাত্রী বহর নিয়ে। কিন্তু বাঁধ সাদল বেরসিক প্রশাসন। বিয়ের সংবাদে বরযাত্রীর আগে প্রশাসনের একটি দল কনের বাড়িতে হঠাৎ উপস্থিত। নিমেশেই বিয়ে বাড়ির সমস্ত আয়োজন আনন্দ থমকে গেল, কনের হাতের মেহেদীর পলেস্তার এখনো বিদ্যমান, সাঝানো গেইট খুলে ফেলা হল।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল উপজেলার জাফগঞ্জ ইউনিয়নের শ্রীপুকুরপাড় গ্রামের মৃত; আব্দুল হাকিমের বাড়িতে।
বিয়ের সংবাদে দেবীদ্বার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান ও থানা অফিসার ইনচার্জ (ওসি সার্বিক) মোঃ আরিফুর রহমান একদল পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হাজির হয়ে বিয়ের সমস্ত আয়োজন বন্ধ করে দেন।
স্থানীয়রা জানান, দেবীদ্বার উপজেলার শ্রীপুকুরপাড় গ্রামের মৃত; আব্দুল হাকিমের কন্যা সুমাইয়া আক্তার’র সাথে বুড়িচং উপজেলার দেবপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে আরিফ হোসেন’র সাথে বিয়ের পাকা কথা হয়। বিয়ে সম্পন্ন করায় শুক্রবার দুপুরে বরযাত্রী আসার কথা রয়েছে।
কনের ভাই মোঃ সোহেল আহমেদ জানান, ছোট বোনের বিয়ে সখের বসে গেইট থেকে নানা আয়োজনে ঘাটতি রাখিনি। করোনার কারনে খুব বেশী লোকের আয়োজন করিনি। বরযাত্রী সহ শ’খানেক লোকের আমন্ত্রনেই বিয়ে সম্পন্ন করতে চেয়েছিলাম। প্রশাসনের বাধার মুখে এখন ঘরোয়া পরিবেশে বিয়ে সম্পন্ন করে নেব।
এ ব্যাপারে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলেন, বিয়েটা শুক্রবার হওয়ার কথা ছিল, আয়োজন বন্ধ করে দিয়েছি। দু’পক্ষের কয়েকজনকে নিয়ে বিয়ে সম্পন্ন করার কথা বলে এসেছি।
Leave a Reply