বরগুনা প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীনদেরকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হিসেবে দেওয়া তিন মাস যেতে না যেতেই ফাটল দেখা দিয়েছে।ঘূর্ণিঝড় ইয়াসে হঠাৎ ঝড়ো বাতাসে আরো ক্ষতি গ্রস্থ হয়।
জানা গেছে,জন্ম শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভূমি ও গৃহহীনদের জীবনমান উন্নয়নের জন্য উপজেলায় ১১০টি ঘর বরাদ্দ দেওয়া হয়।প্রতিটি ঘরে বরাদ্দ দেওয়া হয় ১লাখ ৭১হাজার টাকা উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের খোট্ররচর গ্রামের বাসিন্দা মো.আবুল কালাম (২৭)নামে একটি ঘর বরাদ্দ পায়।উপহারের ঘর তিন মাস না যেতেই বিভিন্ন জায়গায় ফাটলের দেখা দিয়েছে।নিম্নমানের সামগ্রী দিয়ে ঘর নির্মাণ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।আরো জানা গেছে, ১ লাখ ৭১ হাজার টাকা বাজেট ধরে ৪৫ ব্যাগ সিমেন্ট ও সাড়ে ৬ হাজার ইট দিয়ে একেকটি ঘর তৈরি করার কথা ছিল। কিন্তু স্থানীয়দের অভিযোগ, ঘর প্রতি ইট দেওয়া হয়েছে ৩ হাজার ৫০০ থেকে সর্বোচ্চ ৪ হাজার। সিমেন্ট দেওয়া হয়েছে ৩০ ব্যাগ। এই কারণেই উপজেলার সব ঘরই একই অবস্থায় রয়েছে।
ভুক্তভোগী মো.আবুল কালাম বলেন,প্রধানমন্ত্রীর উপহারের ঘরে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে।মাননীয় প্রধানমন্ত্রী একখানা ঘর দিছে।তার জন্য আমরা দোয়া করছি।আমরা গরিব মানুষ বলেই একটা ঘর পেয়েছিলাম এখন এই ফাটল ধরা ঘরে থাকার মত কোনো পরিবেশ নেই।এ বিষয় নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করছি কিন্তু এখন পর্যন্ত কোনো সুরহা পাই নি।আমরা এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করছি। সেই সাথে আমাদেরকে ভাল মানের ঘর তৈরি করে দেওয়া হোক।
তালতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুনু বেগম বলেন, ‘এ বিষয় আমি কিছু জানিনা।আপনারা ইউএনও মহাদয়ের কাছ থেকে জেনে নিন।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কাওসার হোসেন বলেন,লবনাক্ত পানির জন্য ঘর গুলো ডেবে যেতে ও ফাটল ধরতে পারে।১ লাখ ৭১ হাজার টাকায় এই ঘর নির্মাণ করা সম্ভব নয়।
Leave a Reply