মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার শুদ্ধাচার পুরস্কার ও সম্মাননা সনদ পেয়েছেন এ বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ ও কলেজ শাখার সেকশন অফিসার মো. আবদুল খালেক।
জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে পরিপূর্ন সততা, স্বচ্ছতা, একনিষ্ঠ সেবা ও সুশাসন প্রতিষ্ঠায় প্রশংসনীয় অবদান রাখায় ২০২০-২০২১ বর্ষে তাদেরকে সম্মানজনক এ পুরস্কারে ভূষিত করা হয়।
গতকাল আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সম্মাননা সনদ তুলে দেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালাম।
এসময় বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
জাতীয় শুদ্ধাচার কৌশল, কর্ম পরিকল্পনার অন্তর্ভূক্ত শুদ্ধাচার চর্চার জন্য নৈতিকতা কমিটি ২০২০-২০২১ বর্ষের শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা অনুযায়ী জাতীয় বেতন স্কেলের ১ম থেকে ১০ম গ্রেডের মধ্যে কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ এবং ১১তম থেকে ২০তম গ্রেডের মধ্যে সেকশন অফিসার মো. আবদুল খালেককে শিক্ষা বোর্ড কর্তৃকগন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবর্তিত ‘জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২০-২০২১’ শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করা হয়েছে। তার াশুদ্ধাচার পুরস্কার হিসেবে এক মাসের মূল বেতনের সমপরিমান অর্থ পাবেন।
শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত কলেজ শাখার সেকশন অফিসার মো. আবদুল খালেক বলেন, যে কোন প্রাপ্তির আনন্দই আলাদা। কাজের স্বীকৃতি স্বরুপ এ পুরুষ্কার আমাকে আরো উজ্জীবিত করবে, অনুপ্রানিত করবে।
Leave a Reply