মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লা নগরীতে সকল প্রকার গনপরিবহন যানবাহন বন্ধ, বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়া, সামাজিক দুরত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজার ও খাদ্য সামগ্রী খোলা রাখাসহ সরকারি সকল বিধি নিষেধ মেনে চলতে হবে। দেশের এই কান্তিকালে সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় করোনা পরিস্থিতি মোকাবেলা করার আহব্বান জানান জেলা করোনা প্রতিরোধ কমিটির জেলা উপদেষ্ঠা ও কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
বৃহস্পতিবার নগরীর কান্দিরপাড়, পুলিশ লাইন রাজগঞ্জসহ বিভিন্ন সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এসময় জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সোহান সরকার, কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা বখতিয়ার উদ্দিন চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
এসময় কুমিল্লা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান বলেন, ২২ লক্ষ জনসংখ্যা অধ্যুষিত এই কুমিল্লা নগরী। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার বাহিনীসহ সকলের সম্মলিত প্রচেষ্ঠায় ১৭টি উপজেলা ও সিটি কর্পোরেশনে সর্বাত্নক কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে। কুমিল্লায় সরকারি সকল বিধিনিষেধ বাস্তবায়ন করা হচ্ছে। সকলের সহযোগিতায় কুমিল্লা করোনা পরিস্থিতি নিয়ন্ত্রন করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সোহান সরকার বলেন, জেলার ১৭ টি থানায় জেলা পুলিশ লকডাউন কার্যক্রর করতে কাজ করছে। নগরীতে প্রবেশের ৮টি পয়েন্ট চিহ্নিত করে সেখানে চেক পোষ্ট বসানো হয়েছে। সেখানে জরুরী প্রয়োজন ছাড়া কাউকে প্রবেশ ও বাহির হতে দেওয়া হচ্ছেনা।
এদিকে কুমিল্লায় লকডাউনের প্রথম দিনে জরুরী কাজে নিয়োজিত যান চলাচল ছাড়া সকল প্রকার যানবাহন বন্ধ রয়েছে। জেলা শহরের প্রধান প্রধান সড়কে পুলিশি চেকপোষ্ট বসানো হয়েছে। নগরের কান্দিরপাড়, মনোহরপুর, মোগলটুলী, রাজাগঞ্জ, চকবাজার, পুলিশ লাইন ও শাসনগাছাসহ গুরুত্বপূর্ণ বানিজ্যিক এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। কুমিল্লার বিভিন্ন সড়ক ও মহাসড়কে পুলিশ, বিজিবি ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের টহল জোরদার করা হয়েছে।
Leave a Reply