শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
করোনা আক্রান্তদের জন্য ৩০ টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিলেন কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি

করোনা আক্রান্তদের জন্য ৩০ টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিলেন কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি

মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:

করোনা আক্রান্তদের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতাকে ৩০ টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিলেন কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি। বুধবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার পক্ষে অক্সিজেন সিলিন্ডারগুলো গ্রহন করেন সংগঠনের সাধারণ সম্পাদক তাহ্সিন বাহার সূচনা ।

বিসিবির কাউন্সিলর ও কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতির কথা চিন্তা করে আমার নিজস্ব উদ্যোগে ৩০ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেছি। প্রয়োজনে আরো অক্সিজেন সিলিন্ডার দেয়া হবে। সাইফুল আলম রনি আরো বলেন, অক্সিজেন সিলিন্ডারগুলো স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার মাধ্যমে বিতরণ করা হবে।

সাইফুল আলম রনি আরো বলেন, বিগত দিনেও কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি হিসেবে আমি নিজস্ব উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্থ এক হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। প্রবাসে অবস্থানরত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। পাশাপাশি আমি নিজে উপস্থিত থেকে আমার ব্যাক্তিগত তহবিল থেকে নগরী ও নগরীর বাহিরে ৩৫ টি এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী, পোষাক ও এতিমখানা ও মাদ্রসায় উন্নয়নে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছি। আমি বিশ্বাস করি সবাই স্ব-স্ব অবস্থান থেকে করোনা সংক্রমন রোধে এগিয়ে আসা উচিত।

অক্সিজেন সিলিন্ডার গ্রহণ শেষে জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা বলেন, আমরা কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতির সাইফুল আলম রনির প্রতি তার মহতি উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাহসিন বাহার সূচনা আরো বলেন, এখন পর্যন্ত জাগ্রত মানবিকতা সংগঠন সর্বোচ্চ অক্সিজেন সাপোর্ট নিয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাড়িয়েছে। যারা করোনা আক্রান্ত তাদের স্বজনরা জাগ্রত মানবিকতার স্বেচ্ছাসেবীদের সাথে যোগাযোগ করে অক্সিজেন সিলিন্ডার নিতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com