কুমিল্লা ব্যুরো:
কুমিল্লার দেবীদ্বারে ২০২১-২২ অর্থবছরে খরিপ-২ রোপা আমন মৌসুমে কৃষি প্রনোদনার আওতায় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ও উফশী জাতের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।
গতকাল উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে দেবীদ্বার উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে ৪শ’৭০ জন প্রান্তিক কৃষকের মাঝে এই রাসায়নিক সার ও বীজ বিতরন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাকিব হাসান। ।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান ।
এসময় উপস্থিত ছিলেন উপ- সহকারী কৃষি কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, মোঃ হারুন অর রশিদ সহ কৃষক/কৃষানী বৃন্দ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলেন, কৃষকদের উন্নায়নে সর্বাধিক গুররুত্ব দিয়ে কাজ করছে সরকার। যেকোনো দুর্যোগে কৃষকদের পাশে সব ধরনের সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে সরকার। করোনা ভাইরাসের কারণে যেন দেশে কোনো ধরনের খাদ্য সংকট দেখা না দেয়, সেই লক্ষে উন্নত চাষাবাদে কৃষকদের আগ্রহ বাড়াতে হবে। সেই জন্যই বর্তমান সরকার এই বীজ বিনামূল্যে আপনাদের দিচ্ছে। আপনারা কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে সঠিক সময়ে চাষাবাদ করবেন তবে বাহিরে এই বীজ বিক্রি করবেন না।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রউফ বলেন, ২০২১-২২ অর্থ বছরে আমন মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় দেবীদ্বার উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৪শত ৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড আমন হাইব্রীড জাতের বীজ ধান এবং রাসায়নিক সার বিতরন করা হয়েছে।
Leave a Reply