রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

বিসিবি পরিচালক নাদেল করোনায় আক্রান্ত

বিসিবি পরিচালক নাদেল করোনায় আক্রান্ত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও আওয়ামী লীগের কেন্দ্রীয়  কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।বৃহস্পতিবার রাতে করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট হাতে পান বিসিবি নারী বিভাগের চেয়ারম্যান নাদেল। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি সুস্থ রয়েছেন। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে নিজ উদ্যোগে আইসোলেশনে আসেন নাদেল। 

দেশজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর গত বেশ কিছুদিন ধরেই নিয়মিত ত্রাণ ও সাহায্য দিতে বিভিন্ন জায়গায় গেছেন নাদেল। এর মধ্যেই কোথাও থেকে ভাইরাসের সংক্রমণ হয়েছে বলে মনে করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com