শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর তৎপরতা সিলেটে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর তৎপরতা সিলেটে


লোকমান হাফিজ:


করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে দেশব্যাপী সাত দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে বৃহস্পতিবার (১ জুলাই) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর তৎপর । সিলেট নগরী ও শহরতলীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো জুড়ে রয়েছে পুলিশের চেকপোস্ট। আর এসব চেকপোস্টে জরুরী পরিসেবা যানবাহন ছাড়া সবকিছু ফিরিয়ে দেওয়া হচ্ছে।
সকাল থেকে নগরীর অলিগলি সব পয়েন্ট ফাঁকা রয়েছে। তাছাড়া আগের দিনের তুলনায় দক্ষিণ সুরমা চন্ডিপুল, হুমায়ুন রশিদ চত্বরে মানুষের উপস্থিত নেই। জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা নগরীর কোর্ট পয়েন্ট, বন্দরবাজার, টিলাগড় আজ যানজট নেই।
এদিকে নগরীতে বের হওয়া অনেকেই পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়েন। অহেতুক বাইরে আসায় অনেককেই বাসায় ফিরে দেয় পুলিশ। প্রয়োজন ছাড়া বের হওয়ায় অনেককে যানবাহন থেকে নামিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পথে বের মানুষজন মাস্ক না পরায় তাদেরকে সর্তক করে দিতে দেখা গেছে পুলিশ সদস্যদের। জরুরি পণ্যবাহী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কেবল অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করছে। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্যাহ জানান. সরকারঘোষিত সর্বাত্মক লকডাউন সফল করতে মানুষকে ঘরে থাকায় উদ্বুদ্ধ করতে মাঠে দায়িত্ব পালন করছেন পুলিশের সদস্যরা। সাধারণ মানুষ যাতে লকডাউনে অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হন, সে ব্যাপারে কঠোরভাবে সতর্ক রয়েছে পুলিশ। সরকারি নির্দেশনা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় মালামাল বিক্রি করা প্রতিষ্ঠান ও রেস্তোরাঁগুলোর জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। রেস্তোরাঁর ভেতরে খাবার পরিবেশন করা যাবে না। ক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে বাইরে থেকেই সরবরাহ করা যাবে। নির্দেশনা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার এর প্রধান ফটক থেকে ছবিটি তুলেছেন আমাদের আলোকচিত্রী লোকমান হাফিজ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com