আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহের ত্রিশালে প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শন ও উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনায় যোগদেন ময়মনসিংহ জেলার নবাগত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ওয়াহেদুল আলম।বুধবার উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতাল ত্রিশাল, ময়মনসিংহ পরিদর্শন করেন নবাগত জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ ওয়াহেদুল আলম।জেলা প্রাণিসম্পদ অফিসার কে প্রথমে উপজেলা প্রণিসম্পদ অফিসের পক্ষ থেকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান ত্রিশাল প্রাণি সম্পদ অফিসের সকল কর্মকর্তা কর্মচারি বৃন্দ। পরবর্তীতে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের মাসিক মিটিং এ অংশ গ্রহন করেন এবং এ আই কার্যক্রম,ভ্যাক্সিনেশন, খামারি প্রশিক্ষন,দুধ ডিম মাংস উৎপাদন, এর চাহিদা ও রিপোর্টিং,আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ও করোনা মোকাবেলায় হাটের পরিবর্তে অনলাইন প্রাণিবিক্রয় বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। উক্ত মাসিক সভায় ২০২০/২১ অর্থ বছরে ভাল কার্যক্রমের জন্য ইদ্রিস আলি উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণি সাস্থ্য) কে বার্ষিক কর্মসম্পাদন সম্মাননা স্মারক ও এপ্রিসিয়েশন সনদ প্রদান করেন। অনুষ্ঠানের ২য় পর্যায়ে তোফাজ্জল হোসেন উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অংশ গ্রহন করেন এবং তোফাজ্জল হোসেনের অবসরোত্তর মংগল কামনা করেন। নবাগত জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ ওয়াহেদুল আলম এর আগমনে উপজেলা প্রাণিসম্পদ অফিস ত্রিশালের সকল কর্মকর্তা কর্মচারিবৃন্দ অত্যন্ত আনন্দিত ও গর্বিত একজন দক্ষ ও বিচক্ষন অফিসার পেয়ে।তাহার দিক নির্দেশনায় ময়মনসিংহ প্রণিসম্পদ বিভাগ অনেক দূর এগিয়ে যাবে বলে ত্রিশালের প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তাগণ মনে করেন।
Leave a Reply