রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফরিদপুরের সদরপুরে সপ্তাহব্যাপী লকডাউনের প্রথমদিনে সরকারের কঠোরবিধি

ফরিদপুরের সদরপুরে সপ্তাহব্যাপী লকডাউনের প্রথমদিনে সরকারের কঠোরবিধি

শিশির খান,সদরপুর উপজেলা,ফরিদপুর:

ফরিদপুরের সদরপুরে এক সপ্তাহব্যাপী লকডাউনের প্রথমদিনে সরকারের কঠোরবিধি নিষেধ কার্যকরে উপজেলার বিভিন্ন অঞ্চলে অবস্থান নেয় উপজেলার স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।
সরকার ঘোষিত করোনাভাইরাস বিস্তার রোধে আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার,এসিল্যান্ড সজল চন্দ্র শীল ও সদরপুর থানার ওসি সুব্রত গোলদার এ যৌথ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনার কারনে কঠোর এই বিধিনিষেধের প্রথমদিন সকাল থেকেই পাল্টে গেছে উপজেলার চিত্র। প্রধান প্রধান সড়কে নেই অন্যান্য দিনের মতো অফিসমুখী মানুষের চাপ, নেই যানবাহনের ছুটে চলা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ থাকায় জনশূন্য রয়েছে সদরপুর।
উপজেলার ইউএনও নির্বাহী ও ম্যাজিষ্ট্রেট পূরবী গোলদার, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজল চন্দ্র শীল পৃথক পৃথক ভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালতে সার্বিক সহযোগিতা করেন সদরপুর থানার ওসি সুব্রত গোলদার। দুই আদালতে ২২জন মাস্ক পরিধান  না করা ও ব্যবসায়ী দোকান খোলার অপরাধে ৬হাজার ২শত টাকা জরিমান দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com