শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কর অঞ্চল কুমিল্লার ১ হাজার ১০০ কোটি টাকা আয়কর আদায়

কর অঞ্চল কুমিল্লার ১ হাজার ১০০ কোটি টাকা আয়কর আদায়


কুমিল্লা ব্যুরো:


প্রথমবারের মত কর অঞ্চল কুমিল্লায় ২০২০-২০২১ অর্থ বছরে ১১০০ (এক হাজার একশ) কোটি টাকা আয়কর আদায় হয়েছে, যা বিগত বছরের তুলানায় ৩১% বেশি। কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, ব্রাহ্মণবাড়ীয়া ও লক্ষীপুর এই ৬ টি জেলা নিয়ে কর অঞ্চল কুমিল্লা গঠিত।
বৈশ্বিক করোনা পরিস্থিতিতে নানা প্রতিকূলতা সত্তেও আয়কর আদায়ের এই মাইলফলক অর্জন হওয়ায় আনন্দিত সংশ্লিষ্ট সকলে। কর কমিশনার মোঃ মাহবুবুর রহমান, কর অঞ্চলের অধিক্ষেত্রাধীন করদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়কর আদায়ের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, কর্মচারী ও শুভাকাঙ্খীসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি জানান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের নিরবিচ্ছিন্ন মনিটরিং ও দিক নির্দেশনা, এই কর অঞ্চলের কর্মকর্তা ও কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্টা এবং কর বান্ধব পরিবেশ সৃষ্টির ফলে বিভিন্ন প্রতিকূলতা সত্তেও আয়কর আদায়ের এই বিশাল মাইলফলক অর্জন করা সম্ভব হয়েছে।
করদাতাগণের স্বতঃস্ফূর্ত আয়কর প্রদান বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন ও রুপকল্প-২০৪১ অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ভবিষ্যতে আয়কর আদায়ের এই ধারা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন কর কমিশনার ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com