বরগুনা প্রতিনিধিঃ
করোনা ভাইরাস (কোভিট-১৯) এর সংক্রমণ বাড়ার লক্ষে সারা দেশের ন্যায়ে বরগুনার তালতলী উপজেলায় সরকারের বিধি-নিষেধ ও লকডাউন মানতে প্রশাসনের পক্ষ থেকে নেই কোনো তৎপরতা।জনসচেতনতা মাঝে কোনো স্বাস্থ্য বিধির বালাই নেই।গত ২৪ঘন্টায় উপজেলায় ৫জন করোনায় শনাক্ত হয়েছে।
সরেজমিন দেখা গেছে,গতকাল সোমবার থেকে শুরু হয়েছে সীমিত পরিসরে লকডাউন।আগামী ১জুলাই থেকে কঠোর লকউাউন শুরু হবে জানিয়ে দিয়েছে সরকার।করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ে উপজেলা পরিষদের পক্ষ থেকে সরকারের বিধিনিষেধ সম্পর্কে ব্যাপক মাইকিং এর মাধ্যমে প্রচার করে।এরপরথেকে
উপজেলায় কোনো প্রশাসনের তৎপরতা নেই।মাইকিং করেই সীমাবদ্ধতা রেখেছে।সবধরনের দোকান খোলা ও গাড়ি চলাচল করতে দেখা যায়। মানুষের মাঝে লকডাউন কোনো পরিস্থিতি দেখা যাচ্ছে না।মানুষের মুখে মাস্ক নেই,কেউ আবার মাস্ক থুঁতনির নিছে নামিয়ে রেখেছে।দোকানের সামনে ক্রেতাদের তিন ফিট দুরুত্বের ব্যবস্থা নেই।উপজেলার প্রসরকারি কর্মকর্তা-কর্মচারীদের মুখে নেই কোনো মাস্ক।রুমের সামনে হ্যান্ড স্যানিটাইজারের কোনো ব্যবস্থা নেই।মানুষের মাঝে এ রকম চলতে থাকলে একসময় করোনা ভাইরাসের আক্রমণের সংখ্যা বেড়ে যাবে এমনটা মনে করছে পরিবেশ বিশেষজ্ঞরা। লকডাউন সম্পর্কে মানুষের মাঝে ব্যাপক প্রচার-প্রসারের দাবি জানান সচেতনমহল।
তালতলী থানার কর্মকর্তা জনাব মো.কামরুজ্জামান মিয়া বলেন,প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ও মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মো.কাওসার হোসেন বলেন,করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।সচেতনা বাড়াতে বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
Leave a Reply