রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কৃষকের ফসলী জমি রক্ষায় আন্দোলন করায় হামলা,বিচার চেয়ে মানববন্ধন

কৃষকের ফসলী জমি রক্ষায় আন্দোলন করায় হামলা,বিচার চেয়ে মানববন্ধন


কাওসার হামিদ, তালতলী(বরগুনা)প্রতিনিধি:


বরগুনার তালতলীতে ৫ হাজার কৃষকের ফসলী জমি রক্ষার আন্দোলন করার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কালাম মৃধাসহ সন্ত্রাসীদের হামলার ৫ জন কৃষক আহত হয়। হামলাকারীদের বিচার চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসি ও দলের নেতৃবৃন্দ ।বুধবার(৩০জুন) বেলা ১১ টার দিকে উপজেলার কচুপত্রা বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ইউনিয়ন আওয়ামী লীগের শত শত নেতাকর্মীবৃন্দ অংশ নেয়। কালাম মৃধা উপজেলার শারিকখালী ইউনিয়নের  ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার শারিখালী এলাকায় কয়েকটি গ্রামের প্রায় ৫ হাজার কৃষকের ফসলী জমির পাশেই একটি প্রবাহমান খাল দখল করেন। পরে সেই খালের বাঁধ কেটে গত ১০ এপ্রিল গভীর রাতে মাছের ঘেরে লবন পানি প্রবেশ করায় স্থানীয় বিএনপি-জামাত নেতা নাসির মুন্সী। সেই পানিতেই তলিয়ে যায় হাজারও কৃষকদের স্বপ্ন। সরকারি খাল দখল করে মাছ চাষ করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা। সাধারণ কৃষকরা নাসির মুন্সীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন। উপজেলা নির্বাহী অফিসার জনসার্থে খালটি কৃষকদের জন্য অবমুক্ত করেন। এর জের ধরে গত ২৮ জুন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কালাম মৃধা (৫০), সাধরন কৃষক হানিফ খান(৬০)সহ তিন চারজনকে পিটিয়ে আহত করেন বিএনপি-জামাত নেতা নাসির মুন্সী ও বেল্লাল মু্ন্িস,ইলিয়াস মুন্সি,শাহ আলম মুন্সিসহ ১০-১৫ জন সন্ত্রাসী বাহিনী।মানববন্ধনে বক্তারা হামলার ঘটনার সন্ত্রাসী বিএনপি-জামাত নেতা নাসির মুন্সী ও বেল্লাল মু্ন্িস,ইলিয়াস মুন্সি,শাহ আলম মুন্সিসহ হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠিন শাস্তিরু দাবি জানায়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ১ নং ওয়ার্ডের সভাপতি আবু আল হাসান আবু মিয়া,৪নং ওয়ার্ড সভাপতি আঃ রহিম বিশ্বাস, ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ পান্না মিয়া, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলমগির মুন্সি ,২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নিজাম বয়াতি।এবিষয়ে তালতলী উপজেলা নিবার্হী অফিসার মো. কাওসার হোসেন নাসির মুন্সী নামের এক ব্যক্তি প্রবাহমান খালটি দখল করে কৃষকের ভোগান্তিতে রাখে। এজন্য জনসার্থে খালটি কৃষকদের জন্য অবমুক্ত করা হয়। তিনি আরও বলেন খালটি নাসির মুন্সীর নামে কোনো ধরনের বন্দোবস্ত নেই। শুনেছি কৃষকদের উপরে হামলা হয়েছে।তালতলী থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া বলেন,এবিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত কওে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com