রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

গৌরীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।

 
আমন ধানের উৎপাদন বাড়াতে উপজেলা কৃষি সম্প্রসারণের উদ্যোগে স্থানীয় ৬৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। 
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে ও ডিকেআইবি উপজেলা শাখার সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার। 
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত ডা. হেলাল উদ্দিন আহমেদ, মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন,  গৌরীপুর প্রেক্লাবের সদস্য-সচিব মশিউর রহমান কাউসার প্রমুখ।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন জানান, এ উপজেলায় মোট ৬৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২ কেজি করে হাইব্রীড ধানের বীজ, ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার পেয়েছেন ২৩০ জন কৃষক এবং ৫ কেজি করে উফশী বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার পেয়েছেন ৪৬০ জন কৃষক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com