রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাণীশংকৈলে লকডাউনে দোকান খোলা রাখার দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা ও শিলগালা

রাণীশংকৈলে লকডাউনে দোকান খোলা রাখার দায়ে ভ্রাম্যমান আদালতে জরিমানা ও শিলগালা


মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে (৩০ জুন বুধবার) দুপুরে  পৌরশহরে মীম সু ষ্টোরকে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে  ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা ও দোকানঘরে শিলগালা করা হয়েছে । ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিটিভ ম্যাজিস্ট্রেট প্রীতম  সাহা। এ সময় ভূমি অফিসের অফিস সহকারি ও মোবাইল কোর্টের পেশকার সোহেব আলী ও আনসার উপস্থিত ছিলেন। 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বর্তমান করোনা ভাইরাস  রোধ কল্পে সরকারের সিদ্ধান্ত মোতাবেক আন্তজেলা ও উপজেলার দোকান পাট গন পরিবহন বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞাকে অমান্য করে রাণীশংকৈল পৌর শহরের মীম সু ষ্টোরকে দোকান খোলা রাখার সময় হাতে নাতে ধরা পড়লে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।  
পরে ভ্রাম্যমান আদালতে পৌর শহরের ভান্ডার গ্রামের জবেদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম(৩০) কে  দন্ডবিধি ১৮৬০ এর  ১৮৮ ও ২৬৯ ক ধারাই ১০  হাজার টাকা জরিমানা করেন। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা বলেন, বর্তমান লকডাউন পরিস্থিতিতে সরকারি সিন্ধান্ত মোতাবেক দোকান পাট বন্ধ থাকবে এই নিষেধাজ্ঞা অমান্য করে এবং স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ও করোনা সংক্রমণ বৃদ্ধির তোয়াক্কা না করে জীবনের ঝুঁকি নিয়ে দোকান  খোলা রেখে কিনা বেচা করার অপরাধে উল্লেখিত আইনে  এ জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com