মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।বুধবার সকাল সাড়ে ১১ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক শিল্পমন্ত্রী,১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু এমপি। প্রধাান অথিতির বক্তব্যে তিনি বলেন, কৃষকদের কঠোর পরিশ্রমের কারনে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আওয়ামী লীগ সরকার সব সময় কৃষকদের পাশে থেকে তারদের সব ধরনের সহযোগিতা করে আসছে। আর কৃষকরা দক্ষতার সাথে কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করছে। যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই কৃষকদের বিনামূল্যে এবং ন্যার্য মূল্যে সরা-বীজ প্রদান করে থাকে। আওয়ামী লীগ সরকার হচ্ছে কৃষক বান্ধব সরকার। করোনা কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ভাবে দেশের মানুষকে অর্থ খাদ্য দিয়ে সহযোগিতা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নিদের্শনা আমরা মেনে চললে করোনা আমাদের এত বেশি আক্রান্ত করতে পারতোনা। করোনা পরিস্থিতি মোকাবেলায় যে লকডাউন দেয়া হচ্ছে তা সকলে মেনে চলতে হবে। লকডাউন বাস্তবায়ন করতে প্রশাসনের সকল কর্মকর্তাদের নিদের্শ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, ভাইস চেয়ারম্যান মহিন উদ্দিন তালুকদার, ইসরাত জাহান সোনালী, উপজেলা কৃষি কর্মকর্তা রিফাত সিকদার। সদর উপজেলার ১৫০ জন কৃষকের মাঝে ৫কেজি আমন বীজ, ১০কেজি ডিএপি সার, ও ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়।
Leave a Reply