রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাঁশখালীতে লকডাউন কার্যকর ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে কঠোর অবস্থানে প্রশাসন।

বাঁশখালীতে লকডাউন কার্যকর ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে কঠোর অবস্থানে প্রশাসন।

এনামুল হক রাশেদী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

করোনার ২য় ঢেউ ডেল্টা ভার্সনের ব্যাপক সংক্রমন প্রতিরোধে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা কঠোর অবস্থান নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে। অভিযানকালীন বাঁশখালীর প্রধান সড়কে নিত্যপণ্যবাহী যানবাহন ও রিক্সা ব্যতীত অন্য যে কোন গনপরিবহন চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপের ফলে বাঁশখালীর প্রধান সড়ক কার্যত: ফাঁকা দেখা গেছে। ফাঁক ফোকরে গুটি কয়েক সিএনজি থ্রি-হুইলার প্রধান সড়কে উঠে আসলেও তাদেরকে কঠোর পুলিশের বাধার সম্মুখিন হয়ে ফেরত যেতে হয়েছে।২৯ জুন’২১ ইং মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উপজেলা নির্বাহি অফিসার বাঁশখালী থানা পুলিশকে সাথে নিয়ে উপজেলার প্রত্যন্ত এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বিধি লংঘনের দায়ে সংক্রামক রোগ(প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মুল) আইন-২০১৮ এর আওতায় ১৭ টি মামলা দায়ের পুর্বক ৮,১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহি অফিসার সাইদুজ্জামান চৌধুরী উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কের দোকান পাট, লক্ষী স্কোয়ার, জি এস প্লাজা, টাইম বাজার, চাম্বলের বিভিন্ন বিপনি বিতান ও দোকান পাটে অভিযান চালিয়ে এ অর্থদন্ড ও জরিমানা আদায় করা হয়। এসময় প্রধান সড়কে ব্যাটারী চালিত অটোরিক্সা ছাড়া অন্য কোন যানবাহন পরিলক্ষিত হয়নি। উপজেলা নির্বাহি অফিসার বাঁশখালী থানা পুলিশ ও আনসার সদস্যদের সাথে নিয়ে এসময় উপজেলা সদর, মিয়াবাজার, শিল্কুপের টাইমবাজার, চাম্বলের বিভিন্ন মার্কেটের ফ্লোরে ফ্লোরে, অলিতে-গলিতে অভিযান পরিচালনা করে। লকডাউনকালীন সকল শপিংমল, মার্কেট, কমিউনিটি সেন্টার, রিসোর্ট, বিনোদন কেন্দ্র বন্ধ থাকার নির্দেশ থাকলেও বিধি লংঘন করে বাঁশখালীতে কিছু কিছু মার্কেটে দুয়েকটি দোকান খুললেও উপজেলা নির্বাহি অফিসারের অভিযান টের পেয়ে দোকানের শার্টার বন্ধ করে দিলেও উপজেলা নির্বাহি কর্মকর্তা শার্টার খুলিয়ে ভিতর থেকে লোকজনকে বের করে জরিমানা আদায়পুর্বক পরবর্তিতে যাতে আর কোন অবস্থায় দোকান খোলা নাহয় সেব্যাপারে কড়াভাবে সতর্ক করে দেন। উপজেলা নির্বাহি অফিসারের নিয়মিত তৎপরতার ফলে রাস্তায় প্রয়োজনে চলাচলরত: সাধারন জনগনের মাঝে মুখে মাস্ক পড়া সহ স্বাস্থ্যবিধি পালনে সতর্কতা বৃদ্ধি পেয়েছে।এসময় উপজেলা নির্বাহি অফিসার সাইদুজ্জামান চৌধুরী জনগনের উদ্দেশ্যে বলেন, প্রশাসনের অভিযানকে ভয় করে নয়, করোনার ডেল্টা ভার্সনের ভয়াবহ সংক্রমন সম্প্রসারনে নিজের এবং পরিবারের সদস্যদের নির্মম পরিনতির কথা চিন্তা করেই সবাইকে সরকারের বিধিনিষেধ মেনে চলা উচিত। এ বিধি-নিষেধকে উপেক্ষা করে যারা নিজের এবং অপরের ক্ষতিসাধনে উদাসীনতা দেখাবেন তাদের প্রতি উপজেলা প্রশাসন ও বাঁশখালী থানা পুলিশ কঠোর অবস্থান নীতি অবলম্বন করতে বাধ্য হবে। সাধারন জনগনের মাঝে সচেতনতা সৃষ্ঠির জন্য তিনি পেশজীবি শ্রেনী ও সুশিল সমাজকেও েএগিয়ে আসার আহ্বান জানান।বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এস আই নাজমুল বলেন, লকডাউন কার্যকর ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে সরকার যেসকল বিধিনিষেধ আরোপ করেছে তা বাস্তবায়নে বাঁশখালী থানা পুলিশ বাঁশখালী প্রধান সড়কে নিয়মিত চেকপোস্ট পরিচালনা সহ টহল অভিযান অব্যাহত রেখেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com