রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হালুয়াঘাটে মা’মনি ও নবজাতক স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

হালুয়াঘাটে মা’মনি ও নবজাতক স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহের হালুয়াঘাটের বাঘাইতলায় ইউএসএআইডি’র অর্থায়নে ও সেভ দ্য চিলড্রেনের প্রযুক্তিগত সহায়তায় চব্বিশ ঘণ্টা মা ও প্রসূতিসেবা মা’মনি মা ও নবজাতক স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ (২৯ জুন) মঙ্গলবার দুপুরে ভুবনকুড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র বাঘাইতলায় কিশোর-কিশোরী,গর্ভকালীন ২৪/৭ প্রসব, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা ও সাধারণ রোগীসেবা কার্যক্রমের “শুভ উদ্বোধন” অনুষ্ঠানে  ভুবনকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. সুরুজ মিঞার সভাপতিত্বে উদ্বোধনী  অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আব্দুর রহমান,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নূর মোহাম্মদ, প্রকল্পের ঢাকা রিজিওনের রিজিওনাল ম্যানেজার মদন দাশ,ময়মনসিংহ জেলা সমন্বয়ক মোহাম্মদ আলী,বাঘাইতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল,বাঘাইতলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আ.জব্বার, ভুবনকুড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মলয় কান্তী পাল, বাঘাইতলা গ্রীন ভিউ কিন্ডারগার্টেনের সভাপতি ডাঃ নুর মোহাম্মদ,ঔষধ ব্যবসায়ী ডাঃ আব্দুল হান্নান আকন্দ,মাজরাকুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান প্রমুখ।আয়োজকবৃন্দ মা’মনি মা ও নবজাতক স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্পের বিষয়ে বিশদ আলোচনা উপস্থাপন করেন।অনুষ্ঠান পরিচালনা করেন উক্ত প্রকল্পের হালুয়াঘাট উপজেলার সমন্বয়ক মোছাঃ জেসমিন আক্তার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com