রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহ বিভাগের ৮টি স্টেশনসহ পাল্টে যাচ্ছে দেশের ২৬ টি রেলস্টেশন

ময়মনসিংহ বিভাগের ৮টি স্টেশনসহ পাল্টে যাচ্ছে দেশের ২৬ টি রেলস্টেশন


আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ

 রেলের বগির সঙ্গে সামঞ্জস্য রেখে প্ল্যাটফর্ম উঁচু করা,বিনা টিকিটের যাত্রী ঠেকানো, পুরুষ ও মহিলা যাত্রীদের জন্য আলাদা ওয়েটিং রুম, আলাদা টয়লেট, নবজাতকের মায়েদের জন্য ব্রেস্ট ফিডিং রুম এবং বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থাসহ নানা উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে রেলওয়ে।ময়মনসিংহ,চট্টগ্রাম,ঢাকা ও সিলেট বিভাগের ২৬টি স্টেশনে আধুনিকায়ন প্রকল্পের আওতায় এসব সুবিধা নিশ্চিত করবে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রকৌশল দফতর। এরই মধ্যে কয়েকটি স্টেশনে শুরু হয়েছে কাজ।২৬টি স্টেশনের মধ্যে রয়েছে- চট্টগ্রাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা, ফেনী, লাকসাম, নোয়াখালী, চাঁদপুর, নরসিংদী, ভৈরব, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আজমপুর,শায়েস্তাগঞ্জ,নোয়াপাড়া, ভানুগাছ, শ্রীমঙ্গল, কুলাউড়া, গফরগাঁও, ময়মনসিংহ, নেত্রকোনা, মোহনগঞ্জ, জামালপুর, ইসলামপুর, পুরার্শিবাড়ী ও দেওয়ানগঞ্জ।রেলওয়ে সূত্রে জানা যায়,স্টেশনগুলোকে আধুনিকায়নসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গত অর্থবছরে ৪৫ কোটি টাকা বরাদ্দ পায় প্রকৌশল বিভাগ। ২০২১-২২ অর্থবছরে ৫২ কোটি টাকার প্রস্তাবনা দেওয়া হয়েছে। আধুনিকায়ন প্রকল্পের অর্থ বিশেষ খাত থেকে বরাদ্দ হবে। ২৬টি স্টেশনের আধুনিকায়নে এখন পর্যন্ত ৭৩টি টেন্ডার আহ্বান করা হয়েছে।রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী সবুক্তগীন বলেন, আধুনিক স্টেশনের সব সুবিধা এসব স্টেশনে থাকবে। যাত্রীদের ভ্রমণ আনন্দদায়ক করতে আরো নতুন কিছু করার পরিকল্পনা চলছে। একই সঙ্গে বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কঠোর হচ্ছে রেলওয়ে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com