আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
“সুবিধা বঞ্চিত মানুষের পাশে আমাদের সম্প্রীতি এ স্লোগানকে সামনে রেখে গত ২০২০ সালের ২১ জুন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের বীরকাশিমনগর গ্রামের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী আজহারুল ইসলাম রায়হানের আহবানে দেশের বাহিরে থাকা কুলিয়ারচর উপজেলার এক ঝাঁক প্রবাসীদের নিয়ে “কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরাম” নামকরণ করে একটি অরাজনৈতিক মানবিক সংগঠন গঠন করা হয়। প্রতিষ্ঠাকালে সংগঠনের ৫২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির সদস্য সচিব ছিলেন ইতালী প্রবাসী সৈয়দ ফয়সাল ইসলাম রিয়াজ (কুলিয়ারচর সদর)। সংগঠনটি শুরু থেকেই মরণঘাতী কোভিড-১৯ এ ঘরবন্দী মানুষের পাশে দাড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, কন্যা দায়গ্রস্ত মা’য়ের পাশে দাড়িয়ে কন্যার বিয়ে দেওয়ার ব্যবস্থা করে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়দের মাঝে শাড়ি, লুঙ্গি, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করে তাদের পাশে দাড়িয়ে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেয়, এছাড়া আরো অনেক সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে অসহায় মানুষের কল্যানে কাজ করে ব্যাপক সুনাম অর্জন করে সংগঠনটি।পরে সর্বসম্মতিক্রমে সংগঠনের আহবায়ক ও প্রতিষ্ঠাতা আজহারুল ইসলাম রায়হানকে সভাপতি এবং সংগঠনের আহবায়ক সদস্য সচিব ইতালি প্রবাসী সৈয়দ ফয়সাল ইসলাম রিয়াজকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি কুলিয়ারচর পৌরসভা সহ উপজেলার ৫ টি ইউনিয়ন শাখা কমিটি, উপদেষ্টা কমিটি ও পৃষ্ঠপোষক কমিটি গঠন করে।এর পর প্রতি ইউনিয়ন ও পৌরসভা শাখা কমিটির ৫ জন সভাপতি, ৫ জন সাধারণ সম্পাদক ও ৫ জন সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহ সভাপতি ২ জন সহ সভাপতি ১ জন মোট ২১ জনের মতামতের ভিত্তিতে আজহারুল ইসলাম রায়হানকে নির্বাহী পরিষদের চেয়ারম্যান করা হয় এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য হাবিবুর রহমান রনিকে নির্বাহী পরিষদের সদস্য সচিব করা হয়। বাকি চার জন নির্বাহী পরিষদ সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সকল কর্মকাণ্ড পরিচালনা করার পর সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সকল কমিটির মেয়াদ ১ বছর উত্তীর্ণ হওয়ায় গত ২১ জুন ২০২১ ইং তারিখ নির্বাহী পরিষদের চেয়ারম্যান ও সদস্য সচিবের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সকল কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। পরে গত বৃহস্পতিবার (২৪ জুন) “কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরাম” এর নির্বাহী পরিষদের সর্বসম্মতিক্রমে সিঙ্গাপুর প্রবাসী আসাদ রেজাকে সভাপতি, সৌদি প্রবাসী হাবিবুর রহমান রনিকে সাধারণ সম্পাদকও সৌদি প্রবাসী মো. আতাহার আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।এর ২ দিন পর গত ২৬ জুন সংগঠনের আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব, কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইতালি প্রবাসী সৈয়দ ফয়সাল ইসলাম রিয়াজ (কুলিয়ারচর সদর) এর নেতৃত্বে ও কুপরামর্শে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও রামদী ইউনিয়ন শাখার সাবেক সভাপতি সৌদি প্রবাসী হাজী বোরহান উদ্দিন মোল্লা (রামদী) ও বর্তমান সহ-সভাপতি সৌদি প্রবাসী শাহ ইসলাম সুমন (ছয়সুতী) সহ রামদী ইউনিয়ন শাখার সাবেক প্রচার সম্পাদক সৌদি প্রবাসী আতিক হাসান নিলয় (রামদী) সংগঠনের সাথে বিদ্রোহ করে তারা সংগঠন থেকে নিজেদের ইচ্ছায় বের হয়ে গিয়ে “কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরাম” নামকরণ করে অবৈধ ভাবে সৈয়দ ফয়সাল ইসলাম রিয়াজকে সভাপতি, হাজী বোরহান উদ্দিন মোল্লাকে সাধারণ সম্পাদক ও শাহ ইসলাম সুমনকে সাংগঠনিক সম্পাদক দাবী করে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক উল্লেখ করে আতিক হাসান নিলয় তার ব্যবহৃত ফেসবুকে তিন জনের ছবি সহ একটি স্ট্যাটাস দিয়ে লিখেছেন অতি শীঘ্রই বাকি সদস্যদের নাম ঘোষণা করা হবে তার সাথে পৃষ্ঠপোষক পরিষদ, উপদেষ্টা পরিষদ এবং ইউনিয়ন কমিটি ঘোষণা করা হবে। এছাড়া ফেসবুকে তারা সংগঠনের নির্বাহী পরিষদের চেয়ারম্যান ও সদস্য সচিব সহ অন্যান্য নেতাদের নামে টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগ করে বিভ্রান্তিকর ভিত্তিহীন স্ট্যাটাস দেওয়ায় প্রবাসী ও কুলিয়ারচরবাসীর মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি করে যাচ্ছে বলে অভিযোগ করে এর তীব্র প্রাতবাদ জানান ।”কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরাম” এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিষদের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী আজহারুল ইসলাম রায়হান, সংগঠনের কেন্দ্রীয় কমিটির বর্তমান সভাপতি সিঙ্গাপুর প্রবাসী আসাদ রেজা, সাধারণ সম্পাদক সৌদি প্রবাসী হাবিবুর রহমান রনি ও সাংগঠনিক সম্পাদক সৌদি প্রবাসী মো. আতাহার আলী অভিযোগ করে বলেন, তাদের নামকরণকৃত “কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরাম” নামে আরো একটি সংগঠনের নামকরণ করে অবৈধ ভাবে নতুন কমিটির ঘোষণা দিয়ে একটি কুচক্রী মহল দেশবাসীর মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে বেড়াচ্ছে। তারা অবৈধ সংগঠন ও কমিটি গঠনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এসব গুজবে কেউ কান দিবেন না। আমাদের সংগঠনই প্রকৃত সংগঠন। তারা হুশিয়ার করে বলেন, যদি কেউ আমাদের সংগঠন নিয়ে বিভ্রান্তির সৃষ্টি করে তাহলে সকল ষড়যন্ত্র রুখতে প্রয়োজনে আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হবো।
Leave a Reply