পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃ
রবিবার ২৭ জুন পলাশবাড়ী বাইকার্স ক্লাবের উদ্যোগে এবং পলাশবাড়ী সড়ক ও জনপথ বিভাগের সহযোগিতায় পলাশবাড়ীর তিনটি ব্যস্ততম মোড়ে জেব্রা ক্রসিং অঙ্কন করা হয়েছে। পলাশবাড়ী বাইকার্স ক্লাব মূলত একটি ফেসবুক গ্রুপ যার এডমিন নুর আলম শেখ। তারা দীর্ঘদিন হল সামাজিক বিভিন্ন কর্মকান্ডের সাথে যুক্ত থাকার চেষ্টা করে যাচ্ছে। জেব্রা ক্রসিং অঙ্কনের সাথে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ছিল সকলের প্রতি নুর আলম শেখ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তিনি আবু মুছা প্রধান সুমনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
পলাশবাড়ী বাইকার্স ক্লাবের মডারেটর শাকিল তালুকদার বলেন,”আমাদের বাইকার্স ক্লাবের মূল উদ্দেশ্যই হচ্ছে, মানুষ কে সচেতন করা। যাতে সড়কে দুর্ঘটনা না ঘটে। সকলেই যেন ট্রাফিক আইন মেনে সড়কে চলাচল করে।” সেইসাথে জেব্রা ক্রসিং ব্যবহারের জন্য সকালের কাছে অনুরোধ করেছেন তিনি।
পলাশবাড়ীর বিভিন্ন মহলের সাধারণ মানুষেরা পলাশবাড়ী বাইকার্স ক্লাবের সদস্যদের এই উদ্যোগের জন্য ধন্যবাদ দিয়েছেন। সেইসাথে পলাশবাড়ী বাইকার্স ক্লাবের সদস্যদের ধন্যবাদ দিয়েছেন ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মঞ্জুরুল তালুকদার মঞ্জু, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মতিয়ার রহমান এবং ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আসাদুজ্জামান শেখ ফরিদ।
Leave a Reply