রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভুল করে সিএনজিতে ফেলে যাওয়া টাকা মোবাইল উদ্ধার করে দিল পাবনা জেলা পুৃলিশ

ভুল করে সিএনজিতে ফেলে যাওয়া টাকা মোবাইল উদ্ধার করে দিল পাবনা জেলা পুৃলিশ

ইসমাইল হোসেন চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

গত ২৮শে জুন সোমবার মোঃ শামীম হোসেন ঈশ্বরদী হতে পাবনার উদ্যেশ্যে সিএনজি করে যাচ্ছিল ভূলক্রমে টাকা ও মোবাইলেরর ব্যাগ সিএনজিতে রেখে নেমে যায়। এমতাবস্থায়   সদর ট্রাফিক এর  কনেস্টবল মোঃ মকলেছ শামীম নামক ব্যক্তি কে নিয়ে পুৃলিশ সুপারের  রুমে হাজির । বললো, স্যার আমার পরিচিত আত্মীয় লাগে । মোঃ শামিম হোসেন (২২) পিতা-মোঃ সাজু মিয়া সাং- পশ্চিম দিয়া বাড়ি থানা- রংপুর সদর। সে পৌর পল্লী ফাউন্ডেশন ঈশ্বরদী তে কর্মরত।  সে ২৭ জুন রবিবার সকাল ১১:০০ ঘটিকায় অফিসের ১,৫৫,০০০/ টাকা নিয়ে ঈশ্বরদী হতে পাবনা আসার পথে তাহার টাকা ও মোবাইল এর ব্যাগ ভুল ক্রমে CNG তে রেখে চলে এসেছে । পরে উক্ত CNG ড্রাইভার কে খুঁজে পাচ্ছে না।

তবে উক্ত CNG ড্রাইভার দাশুড়িয়া আকিজ পাম্প হতে গ্যাস নিয়েছে। সেখানকার সিসি ফুটেজে তাকে দেখা গেছে । তার গাড়ির নম্বর পাবনা-থ-১১-১১৭৮ । ঈশ্বরদী থানা পুলিশ দী্রঘ সময় ধরে আফতাব সিএনজির মূল সার্ভার থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে,  তাকে পাবনা থানা পুলিশের সাহায্য নেওয়ার পরামর্শ দিয়ে তাদের পাবনাতে প্রেরন করেন । 

তারা পাবনা তে এসে অন্য এক CNG ড্রাইভার টোকন কে সিসি ফুটেজ দেখালে সে বলে যে, CNG ড্রাইভার এর নাম মাসুম, CNG মালিকের নাম সাবু, বাড়ি গোবিন্দা পাবনা। ওসি সদরের পরামর্শে সদর ফাড়ির ইনচার্জ ইনসপেকটর কালাম  সঙ্গীয় এটিএসআই/ ইয়াকুব, কং/ ৩২৯ মোস্তাফা, টাকার মালিক শামিম, তার বন্ধু তন্ময় সহ CNG ড্রাইভার এর খোঁজ বের হন । প্রথমে  CNG মালিক গোবিন্দার সাবু এর বাসায় । অনেক ডাকাডাকির পর সাবু উঠলেন। CNG তার বাড়িতেই পাওয়া  যায় ।  CNG ভালো ভাবে চেক করেও   কোন ব্যাগ না পেয়ে একটু হতাশা।সাবু সাহেব জানালেন তার CNG ড্রাইভার মোঃ মাসুম শেখ (৩৫) পিতা- মোঃ মিন্টু শেখ সাং- গোবিন্দা বর্তমানে নয়নামতি বাগান পাড়াতে ভাড়া থাকে। কোন বাড়ি তে ভাড়া থাকে তা তিনি জানেন না এবং তার কোন মোবাইল নম্বর ও তার কাছে নাই। তবে মাসুম এর ভাইয়ের স্ত্রী তার ভাড়া বাড়ির একটা লোকেশন দিলেন। এবার  বাগান পাড়াতে গিয়ে মাসুম কে অনেক খোঁজাখুঁজি করেও  তার কোন সন্ধান পাওয়া গেলনা না। ব্যর্থ হয়ে আবার যাওয়া  মাসুম এর ভাইয়ের স্ত্রীর কাছে । তাকে অনেক অনুরোধ করে গাড়িতে করে , মাসুম এর বাড়ি চেনাতে বের হল টিম। তিনি  মাসুম এর বাড়ি চিনিয়ে দিলেন।  মাসুম কে ডাকাডাকি শুরু করলে মাসুম উঠলেন, তাকে টাকার ব্যাগের কথা জিজ্ঞাসা করতে সে বললো,  কোন টাকার ব্যাগ পায় নাই। চিন্তায় পড়ে গেল টিম। তার ঘর তল্লাশি করেও কোন টাকার ব্যাগ পাওয়া গেলনা। চিন্তা আরো বেড়ে গেল। এবার মাসুম কে জিজ্ঞাসাবাদ শুরু , প্রথমে বকশিশের লোভ ,কোন কাজ হলো না। শেষে তাকে গ্রেফতার এর ভয় দেখালে তার সুর বদলাল।বললো, স্যার আমার কোন ক্ষতি হবে না তো।  তাকে ভরসা দেয়ায় বললো টাকার ব্যাগ প্রথমে দেখতে পায় তার বন্ধু আল-আমিন। সে আল-আমিন কে ২২,০০০/ টাকার ভাগ দিয়ে অবশিষ্ট টাকা তার এক আত্মীয়ের বাসায় রেখে এসেছে। তবে সে ৩/৪ হাজার টাকা খরচ করে ফেলেছে । 

আবার যাত্রা শুরু । প্রথমে আল-আমিন এর বাড়ি গিয়ে ২২,০০০/ টাকা উদ্ধার করা হয় এবং পরে তার আত্মীয়ের বাড়ি গিয়ে অবশিষ্ট টাকা ও মোবাইল ফোন দুটি উদ্ধার করা হয়। সকল টাকা গননা করে  পাওয়া গেল ১,৫১,০০০/ টাকা। টাকার মালিক CNG ড্রাইভার কে আবার ২০০০/ টাকা এবং তার ভাইয়ের স্ত্রী কে ১০০০/ টাকা বকশিশ দিলেন। অবশিষ্ট ১,৪৮,০০০/ টাকা মালিক কে বুঝিয়ে দেয়া হল। হারানো টাকা ফিরে পেয়ে টাকার মালিক যে কি খুশি তা বলে বোঝানোর মত না। সে বার বার জেলা পুলিশ পাবনা সহ বাংলাদেশ পুলিশ এর জন্য দোয়া করছিল। এভাবেই শেষ হলো এক সফল মানবিক অভিযানের। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com