আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
আজ ২৮ জুন ২০২১ বিভাগীয় কমিশনারের কার্যালয়, ময়মনসিংহে স্বীয় কর্মক্ষেত্রে অসামান্য অর্জনের স্বীকৃতিস্বরুপ শুদ্ধাচার পুরষ্কার ২০২০-২১ প্রদান করা হয়। জনাব শফিকুর রেজা বিশ্বাস, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোঃ আবদুল আলীম,পরিচালক, স্থানীয় সরকার,ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ,এসএএম রফিকুন্নবী,অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক/ রাজস্ব), ময়মনসিংহ বিভাগ,ময়মনসিংহ এবং বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। কর্ম দক্ষতা,সততা ও নিষ্ঠা,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ এজেন্ডা সফলভাবে বাস্তবায়নের স্বীকৃতিস্বরুপ শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে শুদ্ধাচার পুরষ্কার ২০২০-২১ লাভ করেন মোহাম্মদ এনামুল হক,জেলা প্রশাসক,ময়মনসিংহ।
Leave a Reply