রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চিতলমারীতে ‘ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে যাবে ডাক্তার’ কার্যক্রমের উদ্বোধন

চিতলমারীতে ‘ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে যাবে ডাক্তার’ কার্যক্রমের উদ্বোধন


মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু (চিতলমারী, বাগেরহাট) ঃ

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের সার্বিক সহযোগিতা ও নির্দেশক্রমে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ মোকাবেলায় রোগীদের নমুনা পরীক্ষা ও চিকিৎসা প্রদানে  “ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে যাবে ডাক্তার” কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৭ জুন) বেলা ২ টায় চিতলমারী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে রোগীদের নমুনা সংগ্রহের জন্য ভ্রাম্যমাণ এ্যাম্বুলেন্স টিমের যৌথভাবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)  মোঃ লিটন আলী। 
এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নিজাম উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ বেল্লাল হোসেনসহ প্রমুখ।
এ ব্যাপারে চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান জানান, করোনা পরিস্থিতির শুরু থেকে বাগেরহাট-১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দীনের সার্বিক সহযোগিতা ও পরামর্শক্রমে করোনা রোগীদের চিকিৎসার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু, সেমি আইসিইউ বেড প্রস্তুত করন, করোনা রোগীদের আইসোলেশন সেন্টার চালুসহ বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাছাড়া ভ্রাম্যমাণ এ্যাম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে রোগীদের বাড়িতে বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ লিটন আলী বলেন, করোনা দ্বিতীয় ঢেউ চলাকালে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন সার্বিক বিষয়ে সার্বক্ষনিক খোঁজ-খবর রাখছেন। তাঁর সার্বিক নির্দেশনায় করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি ও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 
এ ব্যাপারে চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল বলেন, এমপি শেখ হেলাল উদ্দীনের সার্বিক সহযোগিতা ও পরামর্শে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ মোকাবেলা করতে রোগীদের বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের জন্য ভ্রাম্যমাণ এ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে। তাছাড়া রোগীদের বাড়িতে গিয়েও প্রাথমিক চিকিৎসা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ঔষধপত্রের ব্যবস্থাও রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com