রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ৩ ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের দন্ড

গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ৩ ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের দন্ড

ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।


ময়মনসিংহের গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে তিন ব্যক্তিকে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৭জুন) বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ড প্রদান করেন।
রোববার ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুরের নেতৃত্বে একটি টিম গৌরীপুরে অভিযান চালায়। অভিযানে ৩২৫ গ্রাম গাঁজা সহ তিন ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করা হলে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন পৌর শহরের মাছুয়াকান্দা গ্রামের মোঃ মুনতাজের ছেলে রাজিব (৩০) ৪ মাস কারাদন্ড ও ৫শ টাকা জরিমানা, অচিন্তপুর ইউনিয়নের গাগলা গ্রামের মোঃ হাছেন আলীর ছেলে আব্দুস সালাম (৪০) ১ বছর কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা ও মাওহা ইউনিয়নের ভুটিয়ারকোনা গ্রামের মৃত মিন্টু রবিদাসের ছেলে জগদীশ রবিদাস (৪০) ৪ মাস কারাদন্ড ও ৫শ টাকা জরিমানা।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন দন্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত গাঁজা পুড়িয়ে নষ্ট করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com