মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় দেশে চলমান কোভিড-১৯ সংকট মোকাবেলায় সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে পূবালী ব্যাংক লিঃ এর আর্থিক সহায়তায় সিটি কর্পোরেশন এবং চান্দিনা পৌরসভাসহ চান্দিনা, বরুড়া ও দেবীদ্বার উপজেলার ১২ টি ইউনিয়নের করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্থ হতদরিদ্র ২ হাজার ৩০ পরিবারে ত্রান বিতরন করা হয়েছে।
রোববার জেলা সমাজ সেবা কার্যালয়ে ত্রান বিতরন করেন কুমিল্লা জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারি পরিচালক এস এম জোবায়ের, ফারহানা আমিন, রেজিষ্ট্রেশন কর্মকর্তা হেলেনা নুর, প্রবেশন কর্মকর্তা নুরুল আমিন সোহাগ, দিশার সিনিয়র কো-অডিনেটর মোঃ ইকবাল হাসান, কো-অডিনেটর (প্রশাসন) মোঃ মনির হোসেন, সহকারি ক্রয় কর্মকর্তা মোঃ শামিনুর রহমানসহ অন্যান্যরা।
পূবালী ব্যাংক লিঃ এর আর্থিক সহায়তায় চব্বিশ লক্ষ সত্তর হাজার পাঁচশত দশ ব্যায়ে ২ হাজার ৩০ পরিবারের মধ্যে এ সহায়তা প্রদান করা হয়। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ১০ কেজি চাউল, দু কেজি আটা, দু কেজি আলু, মসুর ডাল দুকেজি, সয়াবিন তেল এক লিটার, লবন এক কেজি, শুকনো খাবার (বিস্কুট এক কেজি, ড্রাই কেক ৪৫০ গ্রাম, চানাচুর ৩৭৫ গ্রাম), হ্যান্ড সানিটাইজার হেক্সিসল একটি ও একটি ডেটল সাবান রয়েছে।
Leave a Reply