মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু (চিতলমারী, বাগেরহাট)ঃ
রোববার (২৭ জুন) দুপুর ১২ টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ লিটন আলীর সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এইচ.এম. কামরুজ্জামান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ বেল্লাল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান অর্চনা বড়াল ঝর্ণা, বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ সর্দার, শিবপুর ইউপি চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান কাকা মিয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ।
সভায় বক্তাগণ বর্তমানে চিতলমারীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সকলকে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান এবং সেই সাথে আগামী ১ জুলাই থেকে সারা দেশের ন্যায় চিতলমারীতেও করোনা প্রতিরোধে যাতে কঠোরভাবে লকডাউন পালিত হয় সে বিষয়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথাও সকলকে অবগত করেন।
Leave a Reply