রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
৫৫ কোটি টাকার বাজেট পেশ করলো গৌরীপুর পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম

৫৫ কোটি টাকার বাজেট পেশ করলো গৌরীপুর পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ। 


ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরে ৫৪ কোটি ৯০ লাখ ৩৬ হাজার ৭শ ৪৮ টাকা ৩৫ পয়সা বাজেট ঘোষণা করা হয়েছে। 


রবিবার (২৭ জুন) বিকাল সাড়ে ৩ টায় গৌরীপুর পৌরসভার সম্মেলন কক্ষে বাজেটোত্তর সংবাদ সম্মেলন করেন পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। এ অর্থ বছরের বাজেটে নতুন কোনো করারোপ করা হয়নি। 
বাজেটে ব্যয় দেখানো হয়েছে ৫৪ কোটি ৫৩ লাখ ৮৬ হাজার ৫শ টাকা। বাজেটে উদ্ধৃত্ত দেখানো হয়েছে ৩৬ লাখ ৫০ হাজার ২শ ৪৮ টাকা ৩৫ পয়সা। সংবাদ সম্মেলনে বাজেটের আয়-ব্যয় বিবরণী তুলে ধরেন প্রধান প্রকৌশলী ও পৌর সচিব (অতিরিক্ত দায়িত্ব) মদন মোহন দাস। 
বাজেটের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করেন গৌরীপুর প্রেসক্লাবের আহবায়ক এইচ. এম খায়রুল বাসার, সদস্য সচিব মশিউর রহমান কাউসার, সাবেক সভাপতি কমল সরকার, সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, কোষাধ্যক্ষ শামীম খান সাবেক সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ নাজিম উদ্দিন, প্যানেল মেয়র-২ দিলুয়ারা আক্তার, প্যানেল মেয়র-৩ রোজিনা চৌধুরী মিতু, কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, দেলোয়ার হোসেন বাচ্চু, মোঃ মাসুদ মিয়া রতন, মোঃ জিয়াউর রহমান, মোঃ এমরান, আরিফুল ইসলাম ভুইয়া এনাম, ছালেহা আক্তার, সাংবাদিক আরিফ আহম্মেদ, ওবায়দুর রহমান, শাহজাহান কবির, মোখলেছুর রহমান, মোস্তাফিজুর রহমান বোরহান ও সেলিম আল রাজ প্রমুখ। 
সংবাদ সম্মেলন পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, এ সময় পৌর মেয়র পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের পরিকল্পনা তুলে ধরে বলেন আপনাদের সহযোগিতা পেলে পৌরসভায় বাজেট মোতাবেক শতভাগ উন্নয়ন করতে পারবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com