রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোরে ট্রাক চাপায় প্রাইভেটের ৪ আরোহী নিহতবিল্লাল

যশোরে ট্রাক চাপায় প্রাইভেটের ৪ আরোহী নিহতবিল্লাল

হোসেন,যশোর প্রতিনিধি :


যশোরে ট্রাক চাপায়  প্রাইভেটকারের ৪ আরোহী নিহত হয়েছেন। রোববার দুপুরে  সদর উপজেলার (বেনাপোল সড়ক) ধোপাখোলা দুর্ঘটনাটি ঘটে। নিহতদের ৩ জন ঘটনাস্থলে ও ১ জন হাসপাতালে মারা যান। নিহতরা হলেনচিটাগাং শহরের বাসিন্দা রাফসান, সাদমান, মিশকাত ও রিজবিউল। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান, প্রাইভেটকারটি বেনাপোলের দিকে যাচ্ছিলো। পিছন থেকে বেপরোয়া গতির একটি ট্রাক প্রাইভেটকারকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে ৩ জন মারা যান। গুরুতর অবস্থায় ২ জনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ জন মারা যান। অপরজনের অবস্থাও আশংকাজনক। হাইওয়ে পুলিশ৩ জনের লাশ ঘটনাস্থল থেকে নাভারণ ফাঁড়িতে নিয়ে গেছে। আরেক জনের লাশ সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানা গেছে। মুঠোফোনে যোগাযোগ করলে নিহত ৪ জনের ১ জন রাফসানের ফুফাতো ভাই ফরহাদ জানান,রাফসানের বাবার নাম ইকবাল চৌধুরী।  তিনিসহ (রাফসান) ৪ জন প্রাইভেটকারযোগে যশোরে এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্ঘটনায় তারা নিহত হয়েছে বলে জানতে পেরেছি। নিহতদের স্বজনরা যশোরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com