সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

হালুয়াঘাটে বাবা কর্তৃক মেয়ে ধর্ষিত

হালুয়াঘাটে বাবা কর্তৃক মেয়ে ধর্ষিত

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহের হালুয়াঘাটে বাবা কর্তৃক মেয়ে ধর্ষিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় ও হালুয়াঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে হালুয়াঘাট উপজেলার চকের কান্দা গ্রামের গোলাম মোস্তাফা(৩৫)নিজ ঘরে তার মেয়ে(১৬) কে ধর্ষণ কারে।ধর্ষক মোস্তফার স্ত্রী স্বামীর সাথে  বনিবনা না হওয়ায় স্বামী কর্তৃক তালাক প্রাপ্ত হয়ে বাবার বাড়িতে থাকে।ধর্ষণের শিকার হওয়া মেয়ে স্থানীয় আমতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক সহ এলাকাবাসীকে অবগত করলে তারা হালুয়াঘাট থানায় খবর দেন।রোববার সকালে হালুয়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুস্তফাকে গ্রেপ্তার করে।হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান,নরপিচাশ মোস্তফা ঘটনার সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করায় তাকে গ্রেপ্তার করে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com