রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হত দরিদ্র আব্দুর রশিদের ঘর নির্মাণ করে দিল বাংলাদেশ

হত দরিদ্র আব্দুর রশিদের ঘর নির্মাণ করে দিল বাংলাদেশ

সেনাবাহিনী  খাগড়াছড়ি প্রতিনিধি :


মানবিক সেবার অংশ হিসেবে পানছড়ি, খাগড়াছড়িতে অসহায় পরিবারের পাশে দাঁড়ালো বাংলাদেশ সেনাবাহিনী (খাগড়াছড়ি সদর জোন)। 
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ৩নং পানছড়ি ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের অসহায় এবং বৃদ্ধ আব্দুর রশিদের ঘর নির্মাণ করে দিল খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত খাগড়াছড়ি সদর জোন। গত ০৩ এপ্রিল উক্ত ব্যক্তি ০১ টি ঘরের জন্য জোন কমান্ডারের সরনাপন্ন হন। এরই ধারাবাহিকতায় গত ২২ মে (শনিবার) তারিখ খাগড়াছড়ি সদর জোনের সার্বিক ব্যবস্থাপনায় ঘর নির্মাণের কার্যক্রম শুরু হয়, যার কাজ গত ০৯ জুন (বুধবার) তারিখে শেষ হয়। ২৭ জুন (রবিবার) তারিখ অসহায় এবং বৃদ্ধ আব্দুর রশিদের নিকট ঘরের চাবি হস্তান্তর করেন খাগড়াছড়ি সদর জোনের ভারপ্রাপ্ত জোন উপ-অধিনায়ক মেজর মোঃ সুলতান মাহমুদ শেখ।
এ বিষয়ে খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ জাহিদুল ইসলাম, পিএসসি এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মানুষের মৌলিক পাঁচটি অধিকার এর মধ্যে বাসস্থান অন্যতম। মানুষ তার মৌলিক অধিকারসমূহ যাতে সঠিকভাবে ভোগ করতে পারে খাগড়াছড়ি সদর জোন এ বিষয়ে সর্বদাই কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে। তিনি আরও বলেন, খাগড়াছড়ি সদর জোন যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আর্ত-মানবতার সেবায় বেসামরিক প্রশাসনকে তাৎক্ষণিক সহায়তায় সর্বক্ষণ পাশে ছিল এবং আগামীতেও পাশে থাকবে। শান্তি, সম্প্রীতি এবং উন্নয়ন এই মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন যাবৎ অত্যন্ত দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছে। মনে রাখতে হবে আমরা সকলেই খাগড়াছড়ি জেলার বাসিন্দা। এ জেলার উত্তরোত্তর উন্নতি এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এছাড়াও তিনি বলেন, ভবিষ্যতেও পাহাড়ী জনসাধারণসহ পাহাড়ে বসবাসরত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর এরূপ উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি জানান, পার্বত্য অঞ্চলের জনগণের জানমাল রক্ষা ও যেকোন দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, সেই ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য সদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। সাম্প্রদায়িকতার বন্ধনকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা, চিকিৎসাসহ সকল ধরণের সহযোগীতা চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com