আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার চাঞ্চল্যকর কলেজছাত্র ইকবাল হত্যা মামলার রহস্য উদঘাটনসহ আসামী গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশ সুপার, ময়মনসিংহ মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নিরবিচ্ছিন্ন তদন্ত করে ঘটনার রহস্য উদঘাটনসহ আজ আসামী আব্দুল হালিমকে গ্রেপ্তার করেছে। আসামী আব্দুল হালিম বিজ্ঞ আদালতে ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। ঘটনায় জড়িত আরো ০২ জন আসামীকে ইতিপূর্বেই গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এক অভিযানে কোতোয়ালি মডেল থানা পুলিশ কোতোয়ালী থানাধীন বয়রা এলাকা হতে বিদেশি পিস্তলসহ ০১জন ছিনতাইকারীকে এবং অন্য অভিযানে ৪ জনসহ মোট ৫ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। একই সময়ে মুক্তাগাছা থানা পুলিশ ০১জন ওয়ারেন্টভূক্ত আসামীসহ ০৭ জন জুয়াড়ীকে গ্রেফতার করেছে।এছাড়াও জেলা পুলিশের প্রতিটি ইউনিট উল্লেখযোগ্য পরিমাণে মাদকদ্রব্য উদ্ধারসহ মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী,চিহ্নিত ছিনতাইকারী, নিয়মিত মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার করেছে।ময়মনসিংহ জেলা পুলিশের প্রতিটি ইউনিট প্রতিনিয়ত জনগণের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে। জেলা পুলিশ সূত্রে জানা যায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এই কার্যক্রম চলমান থাকবে।
Leave a Reply