মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
শিক্ষার্থীদের নিরাপদে বাসায় পৌঁছাতে কুবির বাস সেবা চালু

শিক্ষার্থীদের নিরাপদে বাসায় পৌঁছাতে কুবির বাস সেবা চালু


কুবি প্রতিনিধি:


সারাদেশে করোনা ভাইরাসের  প্রকোপ বেড়ে যাওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চলমান সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফলে পরীক্ষা দিতে আসা বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি পৌঁছাতে বাস সেবা চালু করেছে কুবি।
এর প্রথম ধাপ হিসেবে শনিবার (২৬ জুন) সকাল ৬ টায় ক্যাম্পাস থেকে পাঁচটি বাস চট্রগ্রামের অলংকার ও চারটি বাস  ঢাকার সায়দাবাদ এর উদ্যেশ্য ছেড়ে যাবে। 
 শুক্রবার (২৫ জুন)  রাতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মোঃ আসাদুজ্জামান কে আহ্বায়ক করে গঠিত প্রক্টোরিয়াল বডির সদস্য ও হল প্রভোস্টদের নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 ট্রেজারার  বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ঢাকা ও চট্টগ্রামে বাস ছাড়ছি। এরপর মিটিং করে আবার অন্য বিভাগগুলোতে যাওয়া যায় কিনা সে ব্যাপারে দেখবো। আমরা চাই শিক্ষার্থীরা পূর্ণ নিরাপদে বাসায় ফিরে যাক।’
শিক্ষার্থী পরিবহনের ক্ষেত্রে ছাত্রী এবং ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সেকশন অফিসার জাহিদুল আলম জানান, শিক্ষার্থীদেরকে স্বাস্থ্যবিধি মেনে বাসে ভ্রমণ করতে হবে এবং নিজ নিজ পরিচয়পত্র বহন করতে হবে। আর অন্যান্য বিভাগীয় শহরে যারা যাবেন তাদের আগামীকাল (শনিবার) সকাল ১১টার মধ্যে স্ব স্ব ডিপার্টমেন্টের ছাত্র উপদেষ্টা স্যার/ ম্যামের সাথে যোগাযোগ করে নাম তালিকাভুক্ত করতে হবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com