বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
বরগুনায় উপকূল রক্ষায় এক লাখ খেজুরের বীজ বপনের শুভ উদ্বোধন

বরগুনায় উপকূল রক্ষায় এক লাখ খেজুরের বীজ বপনের শুভ উদ্বোধন

বরগুনা প্রতিনিধিঃ

বরগুনায় উপকূলীয় বেড়িবাঁধের ভাঙ্গন রোধ ও পাখ-পাখালির অভয়ারণ্য তৈরীর লক্ষ্যে এক লাখ খেজুরের বীজ বপন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় সদর উপজেলার গোলবুনিয়া এলাকায় নবনির্মিত বেড়িবাঁধে এ কর্মসূচির উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক জনাব মো. হাবিবুর রহমান। এসময় উপকূল বান্ধব খেজুর এবং তালগাছের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বক্তব্য রাখেন তিনি।

ঐতিহ্যবাহী বরগুনা প্রেসক্লাবের উদ্যোগে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। এ কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বরগুনার পানি উন্নয়ন বোর্ডের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার বিপন সাহা এবং বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ মতিয়ার রহমানসহ বরগুনা প্রেসক্লাবের জেষ্ঠ সাংবাদিক ও স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশের প্রথম কমিউনিটি রেডিও লোক বেতারের স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল জানান, গত একমাস ধরে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে এক লাখ খেজুরের বীজ সংগ্রহ করা হয়েছে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় বিভিন্ন বেড়িবাঁধে এসব বীজ বপন করা হবে।

বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সদর উপজেলা টিম লিডার জাকির হোসেন মিরাজ বলেন আমাদের অসচেতনতার কারণে দিন দিন উপকারী বৃক্ষ খেজুর গাছ বিলুপ্ত হতে বসেছে এতে হুমকির মুখে পড়েছে শতেক প্রজাতির পাখ-পাখালি। নদী ভাঙ্গনের কারণে হুমকির মুখে পড়েছে উপকূলীয় বেড়িবাঁধ। তাই দেশীয় প্রজাতির উপকূল বান্ধব বৃক্ষ তাল এবং খেজুর গাছের প্রয়োজনীয়তা এখন জরুরী হয়ে পড়েছে।

এ কর্মসূচির উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাফর হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাড. সোহেল হাফেজ এবং বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আবু জাফর মোহাম্মদ সালেহ প্রমূখ। এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com