আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৬নং ত্রিশাল ইউনিয়নের রাগামারা এলাকার মোঃ সোহেল স্কয়ারে এমব্রয়ডারি সেকশনে চাকরি করতেন, (০৪নভেম্বর২০১০) সালে কোম্পানির স্টাফ গাড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়, অবস্থা অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্কয়ার হাসপাতালে পাঠানো হয়, এখানে পরীক্ষা করে দেখে তিন নাম্বার পাইনালস্কট মেরুদণ্ড ভেঙ্গে যায়, তারপর অপারেশন করা হয়, দুই সপ্তাহ পর সাভার সি আর পি থেরাপির জন্য পাঠানো হয় সেখানে দুই মাস চিকিৎসা হয়, সি আর পিতে দুই মাস চিকিৎসার পর হুইল চেয়ার দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় সোহেলকে।সি আর পিতে শারীরিক কোন উন্নতি না হওয়ায় ডাক্তার বলেছেন আর সুস্থ্য হবে কিনা বলা যায় না। ওষধের জন্য মাসে ২০০০/২৫০০ টাকা প্রয়োজন পড়ে।আজ দশ বছর হুইল চেয়ারে চলাফেরা জীবন যাপন করছেনন তিনি, হাত পা নাড়াতে পারেন না, প্যারালাসিস হয়ে যায়, হাত দিয়ে খেতে পারেনা, খাওয়া দাওয়া ও প্রস্রাব পায়খানা সমস্ত সব স্ত্রী উপর নির্ভর করে। সোহেল এর দুইজন ছেলে ও মেয়েকে নিয়ে খুব কস্টে মধ্যে জীবন যাপন করছেন , এক দিকে নিজের খরচ অন্যদিকে ছেলে মেয়ে লেখা পড়ড়া খরচ, অভাবের সংসার। সোহেল এর বাবা কৃষি কাজ করতো এখন হার্ডের সমস্যার কারনে কিছু করতে পারেনা, সংসারে উপার্জন করার মত কেউ নেই।আসুন একজন মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ায় মানবতার সেবায়।আপনারা দয়া করে সোহেলকে আর্থিক সহযোগিতা করুন, কেউ সাহায্য করতে চাইলে নিচের নাম্বারে যোগাযোগ করুন-বিকাস- 01751199347নগদ- 0167915764
Leave a Reply