শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লায় বিভিন্ন মামলার ১০ আসামীকে গ্রেফতার

কুমিল্লায় বিভিন্ন মামলার ১০ আসামীকে গ্রেফতার


কুমিল্লা ব্যুরোঃ


কুমিল্লা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে গেল ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন মামলার ১০ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ অফিস জানায়, ২৪ জুন থেকে ২৫ জুন সকাল পযন্ত ২৪ ঘন্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের গোয়েন্দা শাখা কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দিঘির পাড় এলাকায়অভিযানে ৪শ পিস ইয়াবা সহ আনিসুল হককে ও ২শ পিস ইয়াবাসহ মোঃ আমিনুল ইসলামকে সদর দক্ষিনের গলিয়ারা ইউনিয়নের বারাইপুর ফরেস্ট অফিসের সামনে রাস্তার উপর থেকে গ্রেফতার করে। অপরদিকে ১০ কেজি গাঁজা ও একটি কাভার্ড ভ্যান জব্দসহ মোঃ কামাল হোসেন, মাহবুব হোসেন ও শাহজাহান কে দাউদকান্দির বারো পাড়া ইউনিয়ন এর পেন্নাই ঈশাখা সিএনজি এন্ড ফিলিং স্টেশন এর সামনে থেকে গ্রেফতার করা হয়েছে। বি-পাড়া থেকে ছয় কেজি গাঁজা সহ মোঃ সাইফুল ইসলাম(২৯)কে গ্রেফতার করা হয়। বি-পাড়া থানা পুলিশ মাদক মামলার চার পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করেছে। এসআই জীবন কৃষ্ণ মজুমদার ও এএসআই কৃষ্ণ সরকার নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পরোয়ানাভূক্ত আসামীরা হলেন, মোঃ শাহ জাহান (৪২), মোঃ শফিকুল ইসলাম(২৭) ,আক্কাস আলী (৪২), মোঃ সেলিম (২৭), গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়।
কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কমকতা আনোয়ারুল হক বলেন, কুমিল্লা জেলাকে মাদক মুক্ত করার জন্য পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com