শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিলো- তারাই বাংলাদেশকে উন্নয়ণের রোল মডেল বলছে -মাহবুব-উল আলম হানিফ এমপি।

যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিলো- তারাই বাংলাদেশকে উন্নয়ণের রোল মডেল বলছে -মাহবুব-উল আলম হানিফ এমপি।


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:

বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, যারা একসময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছে- তারাই আজ বাংলাদেশকে উন্নয়ণের রোল মডেল বলছে। সীমিত সম্পদের ব্যবহার করে যে এতদ্রুত উন্নয়ণ করা যায়, মানুষের ভাগ্য পরিবর্তন করা যায় তা জননেত্রী শেখ হাসিনা তার দক্ষতা বিচক্ষণতা দিয়ে প্রমান করেছেন।
তিনি আরো বলেন, আওয়ামীলীগের অনেক বড়-বড় নেতা বিভ্রান্ত হয়েছে কিন্তু তৃনমুল নেতা-কর্মীরা সবসময় শেখ হাসিনার সাথে থেকে দলকে আজকের এই যায়গা পর্যন্ত নিয়ে এসেছে, তাই তৃনমুলকে অবমুল্যায়নের কোন সুযোগ নাই।
বৃহস্প্রতিবার জেলার মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের বার্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি এসব কথা বলেন ।
কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টারের সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মোঃ আলী আশরাফ এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।
আরো উপস্থিত ছিলেন কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুইয়া এমপি, রাজি মোহাম্মদ ফখরুল এমপি, সেলিমা আহমেদ মেরি এমপি, আরমা দত্ত এমপি, আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপিসহ কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মাহবুব-উল আলম হানিফ এমপি বর্ধিত সভা ঘিরে কিছু এমপি, চেয়ারম্যান প্রার্থীদের শোডাউনে স্বাস্থবিধি লঙ্ঘন দেখে বিরক্তি প্রকাশ করেন। তিনি হুশিয়ার করে দিয়ে বলেন, বাংলাদেশ আওয়ামীলীগে বিদ্রোহী এবং দলের বিপক্ষে নিজস্ব মতাবাদ দিয়ে নিজের ক্ষমতার বলয় বাড়ানোর চেষ্টাকারি যেইহোক তাকে চরম মুল্য দিতে হবে। আগামীতে নৌকা প্রাপ্তীর জন্য কে কতটা যোগ্য তার হিসাব নিকাষ করতেই আমারা মাঠে নেমেছি। যারা দলের বিপক্ষে কাজ করেছেন এবং নৌকাকে হরাতে বা বিদ্রোহী প্রার্থী হয়েছেন শেখ হাসিনার নির্দেশনা উপেক্ষা করে, তারা আগামীতে নৌকার কাছেও যেতে পারবেন না। আর কোনক্রমেই স্বাধীনতা বিরোধী পক্ষরা আওয়ামীলীগের কোন কমিটিতে স্থান পেয়েছে জানা গেলে বিধি মোতাবেক ব্যাবস্থা নেয়া হবে। সভায় কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের আওতাধীন চান্দিনা উপজেলা কমিটি ব্যাতিত সকল উপজেলাকে পর্যায়ক্রমে ১০ হইতে ১২ জুলাইয়ে ঢাকায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্ব-স্ব উপজেলা কমিটির নেতাগন,এমপি এবং জেলা কমিটির সমন্বয়ে শিগ্রই নতুন উপজেলা কমিটি গঠনে আলোচনা করে করনীয় ঠিক করা হবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com